বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৬ জুন ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরান ফুটবল দল

স্পোর্টস ডেস্ক: আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপের আগে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরান ফুটবল দলকে ভিসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন।

আগামী ১৫ই জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান।
ঠিক তার ১০ দিন আগেই এই ভিসা অনুমোদন পেল তারা।

যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য খেলোয়াড় এবং প্রয়োজনীয় সহযোগী স্টাফসহ ইরান দলের সবার জন্য প্রয়োজনীয় ভিসা ইস্যু করা হয়েছে।
’

তবে এর পাশাপাশি তারা এটিও স্পষ্ট করে দিয়েছেন যে, এই সুযোগের অপব্যবহার করে কেউ যেন ‘মিথ্যা পরিচয়ে ছদ্মবেশে’ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। এই ভিসা অনুমোদনের বিষয়ে ইরানের ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত প্রকাশ্য কোনো মন্তব্য করেনি।

আগামী ১১ই জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো আয়োজক দেশ এমন একটি দেশের দলকে আতিথেয়তা দিতে যাচ্ছে, যাদের সঙ্গে তাদের সম্পর্ক কার্যত যুদ্ধাবস্থার সমতুল্য।

এর আগে ভিসা জটিলতার কারণে মে মাসের শেষের দিকে ইরান দল অ্যারিজোনার টুসান থেকে তাদের অনুশীলন ক্যাম্প মেক্সিকোতে স্থানান্তরিত করতে বাধ্য হয়েছিল। সে সময় ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজও এই সমস্যার কথা স্বীকার করেছিলেন। এমনকি গত শুক্রবারও ইরানের ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, দলের কারিগরি ও প্রশাসনিক স্টাফদের বেশ কয়েকজন সদস্য তখনো যুক্তরাষ্ট্রের ভিসা পাননি।

ভিসা অনুমোদনের এই প্রক্রিয়ায় রাজনৈতিক কড়াকড়িও ছিল চোখে পড়ার মতো। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইনপ্রণেতাদের জানিয়েছিলেন, ইরানের ফুটবল প্রতিনিধিদলে এমন কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হবে না, যাদের সঙ্গে দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী ‘ইসলামি বিপ্লবী গার্ড-এর কোনো সংযোগ রয়েছে।

ইরান স্কোয়াডের বেশ কয়েকজন ফুটবলারকে দেশটির নিয়ম অনুযায়ী এই বাহিনীর অধীনে বাধ্যতামূলক সামরিক সেবা সম্পন্ন করতে হয়েছে। তবে সব জটিলতা কাটিয়ে অবশেষে মার্কিন মাটিতে পা রাখছে ইরান দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

১

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

২

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

৩

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

৪

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

৫

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

৬

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

৭

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

৮

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

৯

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১০

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১১

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১২

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

১৩

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

১৪

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৫

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

১৬

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

১৭

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

১৮

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৯

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

২০