বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ মে ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুনে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ, তিন ফরম্যাটেই লড়াই

স্পোর্টস ডেস্ক | আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে এ বছরের জুন-জুলাই মাসজুড়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এক মাসব্যাপী এই দ্বিপাক্ষিক সিরিজে রয়েছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

সফর শুরু হবে ১৭ জুন, শেষ হবে ১৬ জুলাই।

সিরিজের শুরুতেই রয়েছে টেস্ট পর্ব। ১৭ জুন গলে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ২৫ জুন, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি)। ইতিহাসের পাতায় এখনও বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হারেনি শ্রীলঙ্কা। তবে এবার টাইগাররা কিছুটা আত্মবিশ্বাস নিয়েই যাচ্ছে, কারণ এপ্রিল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করা টেস্ট সিরিজ তাদের মনোবল বাড়িয়েছে।

টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আলোচনার কেন্দ্রে আসবে সাদা বলের লড়াই। তিনটি ওয়ানডেই হবে দিবা-রাত্রির ম্যাচ হিসেবে। এর প্রথম দুটি অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে।

পাল্লেকেলেতে ১০ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ১৩ জুলাই, ডাম্বুলায়। আর সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ জুলাই, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

বাংলাদেশ দল ১৩ জুন শ্রীলঙ্কা পৌঁছাবে।

সিরিজ সূচি

টেস্ট সিরিজ

১ম টেস্ট: ১৭–২১ জুন | গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২য় টেস্ট: ২৫–২৯ জুন | সিংহলিজ স্পোর্টস ক্লাব, কলম্বো

ওয়ানডে সিরিজ

১ম ওয়ানডে: ২ জুলাই | আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
২য় ওয়ানডে: ৫ জুলাই | আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
৩য় ওয়ানডে: ৮ জুলাই | পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

টি-টোয়েন্টি সিরিজ

১ম টি-টোয়েন্টি: ১০ জুলাই | পাল্লেকেলে
২য় টি-টোয়েন্টি: ১৩ জুলাই | ডাম্বুলা
৩য় টি-টোয়েন্টি: ১৬ জুলাই | প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১০

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১১

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১২

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৩

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৪

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৫

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৬

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৮

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

১৯

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

২০
error: Content is protected !!