বাংলাদেশ, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৬ মে ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অসুস্থ মাকে দেখতে হাসপাতালে ডা. জুবাইদা রহমান

ডেস্ক রিপোর্ট: অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে একটি প্রাইভেটকারে করে রাজধানীর স্কয়ার হাসপাতালে আসেন।
সেখান থেকে তিনি তার নিজ বাসভবন মাহবুব ভবনে যাবেন বলে জানা গেছে।

এদিকে ডা. জুবাইদা রহমানের আগমন ঘিরে মাহবুব ভবনে রঙ ও সাজসজ্জা করা হয়েছে। স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। ভবনের সামনের দেয়ালটির ওপরে বসেছে কাঁটাতারের বেষ্টনী। নিরাপত্তার স্বার্থে ভবনটির প্রধান ফটক বন্ধ রাখতে দেখা গেছে। তবে ভেতরে লোকসমাগম ছিল।

এছাড়াও ভবনটির সামনে ও আশপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ ১৭ বছর পর মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ রাজকীয় বিমানে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গী হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. জুবাইদা।

জুবাইদার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৮ সালের ৪ নভেম্বর থেকে ১৯৮৪ সালের ৬ আগস্ট পর্যন্ত বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। এরপর হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের সময় তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জুবাইদা রহমানের চাচা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় খামারীদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম, আগামী বছর যুক্ত হচ্ছে ৪ নতুন বই

বিপন্ন ‎বিলাই-নখা || ‎তারিক ইসলাম

তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের সম্পত্তি দখলের অভিযোগ

তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু

এসএসসির ফলাফল ঘোষণা ২০ জুলাই

কয়রায় প্রত্যাশীর মধু মেলা

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পাইকগাছায় গণপিটুনিতে নিহত ১, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? হবু পাত্র যিনি

১০

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

১১

একদিনে হাম ও উপস্বর্গে ৮ শিশুর মৃত্যু

১২

ফিলিপাইনে ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, ৩২ প্রাণহানি

১৩

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৫

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

১৬

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

১৭

সেই উপদেষ্টারা কে কোথায়

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

২০