বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৬ মে ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ভয়াবহ বো/মা হা/মলা, ৭ সেনা সদস্য নি/হত

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ বোমা হামলায় ৭ জন সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম সামা নিউজ জানিয়েছে, কাচ্ছি জেলার মাচ এলাকায় মঙ্গলবার সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে ভয়াবহ এই হামলা চালানো হয়। হামলায় সন্ত্রাসীরা একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটায়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এই হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) জড়িত, যাদের ভারতীয় মদদপুষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে।

খবরে বলা হয়, হামলায় ৭ সেনা সদস্য শহীদ হয়েছেন। হামলার পরপরই পাকিস্তান সেনাবাহিনী ওই এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান শুরু করেছে এবং সন্ত্রাসীদের নির্মূল করার প্রচেষ্টা চালাচ্ছে।

এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, এই কাপুরুষোচিত ও ঘৃণ্য হামলার দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। সেনাবাহিনী ও জাতি বালুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেবে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও তাদের এ দেশীয় দোসরদের অপচেষ্টা পাকিস্তানের সাহসী সেনা ও জনগণের একতাবদ্ধ প্রতিরোধের মুখে ব্যর্থ হবে। এই শহীদদের আত্মত্যাগ আমাদের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!