বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৪ মে ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের আগে মেগা নিলামে নাম দিয়েও অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে বাংলাদেশি এই পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আসরের মাঝপথে দল পেলেন ফিজ।

৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। প্রসঙ্গত, আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ক্রিকেটারও এখন টাইগার এই পেসার।

সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি। আইপিএলের নিয়ম অনুযায়ী, পরের আসরের জন্য তাকে ধরে রাখতে পারবে না এই ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ, শুধুমাত্র চলমান আসরের বাকি অংশে মুস্তাফিজকে খেলাতে পারবে দিল্লি।

মূলত জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। এই অজি ওপেনার আইপিএলের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। নিরাপত্তা শঙ্কায় আর ভারতে ফিরছেন না তিনি।

আইপিএলের একাধিক দলে খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজের। এখন পর্যন্ত সাতটি মৌসুমে খেলেছেন। সর্বশেষ গত আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি এই পেসার।

এর আগে ২০১৬ অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে নিয়েছিলেন ১৭ উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি।

আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। ভারত-পাকিস্তানের মধ্যেকার সামরিক সংঘাতের পর গত সপ্তাহের বৃহস্পতিবার স্থগিত করা হয়েছিল আইপিএলের খেলা। নিরাপত্তা অজুহাতে এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। আর ১৮ মে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের দিল্লি।

অবশ্য আইপিএল খেলতে যাওয়ার আগে বিসিবি থেকে এনওসি নিতে হবে মুস্তাফিজকে। একই সময়ে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। যে কারণে এনওসি পান কি না এ নিয়ে অনিশ্চয়তা থাকছেই।

এ বিষয়ে জানতে চাইলে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, ‘এখনো পর্যন্ত এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। কেউ এখনো কোনো এনওসির জন্য আবেদন করেনি। যেহেতু দিল্লি তাদের পেজে জানিয়েছে, সুতরাং খেলোয়াড়ের সাথে আগেই হয়তো কথা বলে রেখেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০