বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২১ মে ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তান সিরিজ থেকে নাম প্রত্যাহার করলেন নাহিদ রানা

ডেস্ক রিপোর্ট: অনেক অনিশ্চয়তার পর আজ (বুধবার) বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে। ওই সিরিজের দলে আছেন তরুণ গতিতারকা নাহিদ রানা। কিন্তু হঠাৎ করেই তিনি এই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। একইসঙ্গে পাকিস্তান সিরিজে যাচ্ছেন না বাংলাদেশের ফিল্ডিং কোচ জেমস পামেন্ট এবং ট্রেনার নাথান কেলি।

আজ (বুধবার) মিরপুর শের-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন রানা।

নাহিদের নাম প্রত্যাহারের বিষয়ে ফাহিম বলেছেন, ‘পাকিস্তান সফরের জন্য আমাদের ঘোষিত স্কোয়াড থেকে নাহিদ রানা নিজেকে সরিয়ে নিয়েছে। সে পাকিস্তানে যাচ্ছে না। কোচিং স্টাফদের মধ্যে থেকে ফিল্ডিং কোচ ও ট্রেনারও যাচ্ছে না সেখানে। বাকিদের সবাই যাচ্ছে। তারা সবাই যাওয়ার জন্য প্রস্তুত। কিছুটা অস্বস্তি দুই একজনের মধ্যে ছিল। কিন্তু পরবর্তীতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

এর আগে ভারত-পাকিস্তানের সংঘাত শুরু হওয়ার সময় পিএসএল খেলতে দেশটিতে অবস্থান করছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। কাছ থেকেই তারা সেখানকার আতঙ্কজনক পরিস্থিতির সাক্ষী হয়েছিলেন। প্রায় এক সপ্তাহ পর শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে আর ফেরা হয়নি এই দুই বাংলাদেশি তারকার। কারণ একই সময়ে তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলতে নামেন।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে পাঁচ ম্যাচ থেকে কমিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৮ মে সিরিজ শুরুর পর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ পাকিস্তানে পা রাখবে ২৫ মে। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১০

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১১

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১২

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১৩

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১৪

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৫

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৬

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১৭

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১৮

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১৯

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

২০
error: Content is protected !!