বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২২ মে ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চোটে ছিটকে গেলেন সৌম্য, বদলি মিরাজ

স্পোর্টস ডেস্ক | সৌম্য সরকারকে নিয়ে শঙ্কা ছিল আগেই। এবার পাকিস্তান সিরিজ থেকে ছিটকেই গেলেন তিনি।

তার চোটে কপাল খুলেছে মেহেদি হাসান মিরাজের। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলার মাঝেই টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার।

দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চলমান সিরিজে কোনো ম্যাচই খেলতে পারেননি সৌম্য। এক সপ্তাহ ধরে পিঠের নিচের অংশে ব্যথা অনুভব করছিলেন তিনি। আজ বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানান, সৌম্যর সেরে উঠতে সময় লাগবে আরও ১০ থেকে ১২ দিন।

বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন মিরাজ। সেখানে তিনি লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন পিএসএলের এলিমিনেটর ম্যাচ। তার সঙ্গে একই দলে আছেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেনও।

টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচ খেলেছেন মিরাজ। তবে এই ফরম্যাটে জাতীয় দলে নিয়মিত হতে পারেননি তিনি। সবশেষ খেলেছেন গত ডিসেম্বরে; ওয়েস্ট ইন্ডিজ সফরে। সিরিজটির দুই ম্যাচে চার নম্বরে ব্যাট করে খেলেন ২৫ বলে ২৬ ও ২৩ বলে ২৯ রানের ইনিংস। বল হাতে যদিও উইকেট পাননি, পরে বাদ পড়েন দল থেকে।

তবে ঘরোয়া ক্রিকেটে মিরাজের পারফরম্যান্স ছিল নজরকাড়া। সদ্য শেষ হওয়া বিপিএলে ব্যাট-বল হাতে দ্যুতি ছড়িয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা হওয়া এই ক্রিকেটার। এবার জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েছেন, যেখানে নিজের টি-টোয়েন্টি সামর্থ্যের প্রমাণ দিয়ে জায়গা পাকাপোক্ত করার লক্ষ্য থাকবে তার সামনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!