বাংলাদেশ, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ মে ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চলছে ঘূর্ণিঝড় মৌসুম, প্রাণহানি রোধসহ ক্ষয়ক্ষতি কমাতে যা করবেন

শেখ তানজির আহমেদ: এপ্রিল থেকে মে এবং অক্টোবর থেকে নভেম্বর হলো ঘূর্ণিঝড়প্রবণ মাস। সে হিসেবে এখন চলছে ঘূর্ণিঝড় মৌসুম।

আবহাওয়াবিদরা চলতি মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশংকা প্রকাশ করেছেন। বাংলাদেশ ভৌগোলিক অবস্থানগত কারণে ঘূর্ণিঝড়প্রবণ এবং তাই দেশের উপকূলীয় ১৯টি জেলা ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে রয়েছে।

ইতোমধ্যে বাংলাদেশ আহবাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (২২ মে) এক পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

একই সাথে কানাডা প্রবাসী আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ চলতি মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড় সৃষ্টির
পূর্বাভাস দিয়েছেন।

ভারত আবহাওয়া বিভাগও আন্দামান সাগরে একটি উচ্চ-বাতাসের ঘূর্ণিঝড়ের উপস্থিতি নিশ্চিত করেছে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে যাচ্ছে এই বিষয়ে বিশ্বের প্রধান-প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো একমত। আগামী ২৭ মে লঘু চাপ, ২৮ মে নিম্নচাপ ও গভীর নিম্নচাপ এবং ২৯ মে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশংকা করা যাচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া এই ঘূর্ণিঝড়ের নাম হবে মন্থা। নামটি থাইল্যান্ডের দেওয়া। এখানে উল্লেখ্য যে, বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার পূর্বেই আরব সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। যার নাম হবে শক্তি, নামটি শ্রীলংকার দেওয়া। সম্ভাব্য ঘূর্ণিঝড় মন্থা আগামী ২৮ মে মধ্য রাতের পর থেকে ২৯ মে মধ্য রাতের মধ্যে ভারতের ওড়িশা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যে কোন স্থানের উপর দিয়ে স্থল-ভাগে আঘাত করার প্রবল আশংকা করা যাচ্ছে।

তিনি আরও লিখেছেন, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, ঘূর্ণিঝড়টি ঠিক কোন স্থানের উপর দিয়ে উপকূল অতিক্রম করবে।

বাংলাদেশের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর ওয়েবসাইটে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মৌসুমের সময় বিপুল বৃষ্টিপাতের ফলে অনেক অঞ্চল বন্যায় প্লাবিত হয়। এ কারণে ঘূর্ণিঝড় ও বন্যা শুধুমাত্র দেশের জীবন ও সম্পদের বিপুল ক্ষয়ক্ষতিই করে না, বরং এটা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি হ্রাসকরণ প্রসঙ্গে বাংলাদেশের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর সাতক্ষীরা অঞ্চলের সহকারী পরিচালক মুন্সী নুর মোহাম্মদ বলেন, ঘূর্ণিঝড় অল্প সময়ে বৃহৎ জনগোষ্ঠীর জীবন, জীবিকা ও সম্পদ এবং পরিবেশের ভয়ানক ক্ষতি সাধন করার ক্ষমতা রাখে। সাধারণত ঘূর্ণিঝড় বা সাইক্লোন যখন জলোচ্ছ্বাসসহ উপকূলে আঘাত করে তখন ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়ে যায়। এমতাবস্থায় দেশের উপকূলীয় জেলাগুলোতে ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি প্রাণহানিসহ ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস করতে পারে। এজন্য সিপিপি উপকূলীয় এলাকায় দুর্যোগ পূর্ববর্তী সময়ে, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তীতে মানুষের পাশে থেকে ভূমিকা রাখার পাশাপাশি তাদের সচেতন করতে কাজ করছে। তিনি জানান, দুর্যোগ মৌসুম চলায় তারা ইতোমধ্যে প্রস্তুতি সভাও করেছেন।

এপ্রিল-মে এবং অক্টোবর-নভেম্বর কেন ঘূর্ণিঝড়প্রবণ মাস

বাংলাদেশে ঘটে যাওয়া প্রলয়ংকারী ঘূর্ণিঝড়গুলোর বেশির ভাগই ঘটেছে এপ্রিল-মে এবং অক্টোবর-নভেম্বর মাসে। সিপিপির তথ্য মতে, স্বাধীনতা পূর্ব ১৯৭০ সালে ১২ নভেম্বর ঘূর্ণিঝড়ে (ভোলা সাইক্লোন) প্রায় ১০ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ১৯৯১ সালের ২৯-৩০ এপ্রিল ঘূর্ণিঝড়ে প্রায় ১ লক্ষ ৩৮ হাজার মানুষ প্রাণ হারায় এবং সম্পদের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ২০০৭ সালের ১৫ নভেম্বর সংঘটিত ঘূর্ণিঝড় সিডর-এর বাতাসের তীব্রতা ছিল ঘণ্টায় প্রায় ২৬০ কি. মি. যা অতীতে বাংলাদেশে আঘাত করা যে কোনো ঘূর্ণিঝড়ের চেয়ে অনেক বেশি। এরপর ২০০৮ সালের ২৬-২৭ অক্টোবর ঘূর্ণিঝড় রেশমি, ২০০৯ সালের ১৯-২১ এপ্রিল ঘূর্ণিঝড় বিজলি,  ২০০৯ সালের ২৭-২৯ মে ঘূর্ণিঝড় আইলা, ২০১৩ সালের ১-১৭ মে ঘূর্ণিঝড় মহাসেন, ২০১৫ সালের ২৯ জুলাই ঘূর্ণিঝড় কোমেন, ২০১৬ সালের ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানু, ২০২০ সালের ২০ মে ২০ মে ঘূর্ণিঝড় আম্ফান,  ২০২২ সালের ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাং, ২০২৩ সালের ১৪ মে ঘূর্ণিঝড় মোচা, ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় হামুন, ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলি এবং ২০২৪ সালের ২৬ মে ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানে।

ঘূর্ণিঝড় প্রতিরোধ করার ক্ষমতা মানুষের নেই। বাস্তব এই প্রেক্ষাপটে, ঝুঁকি ও ক্ষতি কমাতে পারিবারিক পর্যায়ে প্রস্তুতি গ্রহণের কোনো বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পারিবারিক পর্যায়ে ঘূর্ণিঝড়ের আগে, ঘূর্ণি ঝড়ের সংকেত পাওয়ার পর ও ঘূর্ণিঝড়ের পরে করণীয় নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছে-

ঘূর্ণিঝড়ের আগে করণীয়
# এলাকায় আঘাত করার পূর্বের ঘূর্ণিঝড়ের বাতাসের তীব্রতা ও জলোচ্ছ্বাসের উচ্চতাকে বিবেচনায় নিয়ে আগের চেয়ে ভিটা উঁচু ও মজবুত করে দুর্যোগ সহনশীল ঘরবাড়ি তৈরি, টিউবওয়েল ও স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন করতে হবে।
# সুপেয় পানির সংকট দূরীকরণে বৃষ্টির পানি সংরক্ষণ ও সকল প্রয়োজনে ব্যবহার করতে হবে।
# নিরাপদ দূরত্ব বজায় রেখে বসতভিটার চারপাশে ঝড় সহনশীল গাছ (তাল, নারকেল, সুপারি ইত্যাদি)
লাগাতে হবে।
# গবাদি পশু ও হাঁস-মুরগির আবাসস্থল আগের চেয়ে উঁচু ও মজবুত করতে হবে এবং দুর্যোগকালীন কথা
বিবেচনা করে পর্যাপ্ত খাদ্য মজুত রাখতে হবে।
# দুর্যোগকালীন কথা বিবেচনা করে শুকনো খাবারসহ খাদ্যশস্য (চাল, ডাল, চিড়া, মুড়ি, গুড় ইত্যাদি)
মজুত রাখতে হবে। খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্রয়োজনীয় কাগজপত্র, ঔষধপথ্য এবং
প্রাথমিক চিকিৎসাসামগ্রী ঘরে রাখতে হবে এবং নগদ টাকা সঞ্চয় করতে হবে।
# ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র/নিরাপদ আশ্রয়স্থান দেখে সেখানে যাওয়ার পথ চিনে রাখতে হবে।
# পরিবারে যদি গর্ভবতী নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী এবং অসুস্থ ব্যক্তি থাকে তবে জরুরি পরিস্থিতিতে
তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেবার পরিকল্পনা গ্রহণ করতে হবে।
# এলাকার দায়িত্বে থাকা সরকারি-বেসরকারি সংস্থার স্বাস্থ্যকর্মীদের পরামর্শ অনুযায়ী পানিবাহিত ও চর্ম
রোগ এবং কম-বেশি তাপমাত্রাজনিত অসুস্থতায় করণীয় সম্পর্কে পরিবারের সবাইকে সচেতন করতে হবে।
# রেডিও-টেলিভিশন থেকে অথবা ১০৯০ নম্বরে ফোন করে নিয়মিত আবহাওয়া বার্তা শোনার অভ্যাস
করতে হবে।
# স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আপদকালীন পরিকল্পনা সম্পর্কে জানতে হবে এবং সে অনুযায়ী
পারিবারিক প্রস্তুতি গ্রহণ করতে হবে।
# দুর্যোগকালে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় পুলিশ-প্রশাসন এবং মেম্বার ও চেয়ারম্যানসহ
সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সাথে যোগাযোগের জন্য তাদের নাম ও ফোন নম্বর
সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে।
# ঘূণিঝড়-সংকেত ও করণীয় সম্পর্কে জানতে হবে এবং এ বিষয়ে সিপিপি স্বেচ্ছাসেবকদের সহায়তা নিতে হবে।

ঘূর্ণিঝড় চলাকালে (সতর্ক সংকেত পাবার পর থেকে) করণীয়
# সিপিপির স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ রাখা এবং তাদের প্রচারিত সংকেত অনুযায়ী প্রয়োজনীয়
প্রস্তুতি নিতে হবে।
# মোবাইল ফোনে ১০৯০ নম্বরে ফোন করে বা রেডিও-টেলিভিশন থেকে ঘন ঘন আবহাওয়ার সংবাদ
শুনব ও ঝড়ের হালনাগাদ তথ্য সম্পর্কে অবগত হয়ে পরিবারের সবাইকে অবগত করতে হবে।
# প্রয়োজনীয় ও মূল্যবান সামগ্রী, যেমন: নগদ অর্থ, অলংকার, ভিজিডি-ভিজিএফ কার্ড, জাতীয়
পরিচয়পত্র, মুক্তিযোদ্ধা সনদ, ব্যাংক ও ক্ষুদ্র ঋণের কাগজ-পত্র, শিক্ষা সনদসহ অন্যান্য দলিল ও
নথিপত্র সুরক্ষার ব্যবস্থা করতে হবে।
# শুকনো খাবার, যেমন: চিড়া, মুড়ি, গুড়, নারিকেল ইত্যাদি ও সুপেয় নিরাপদ পানি সংরক্ষণ করতে হবে
এবং ঝড়ের পরেও প্রয়োজন হতে পারে এমন জরুরি সামগ্রীগুলো মাটিতে পুঁতে, পুকুরে ডুবিয়ে অথবা
শক্ত গাছের সাথে বেঁধে রাখতে হবে।
# আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় শিশুদের জন্য প্রয়োজনীয় খাদ্য, পোষাক, ঔষধ ও খেলনা সাথে নিতে হবে।
# নিচু জায়গায় স্থাপন করা টিউবওয়েল খুলে পাইপের মুখ পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে।
# গবাদি পশু ও হাঁস-মুরগি নিরাপদ স্থানে সরিয়ে রাখতে হবে অথবা ওদের বাঁধন খুলে মুক্ত করে দিতে হবে।
# বিপদ সংকেত (২ পতাকা) পাওয়ার সাথে সাথে পরিবারে যদি শিশু, গর্ভবতী নারী, বয়স্ক,  প্রতিবন্ধী ও
অসুস্থ ব্যক্তি থাকে তবে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে এবং আশ্রয়কেন্দ্রে/নিরাপদ আশ্রয়স্থানে তাদের প্রয়োজনীয় সেবা প্রদানে ও নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
# মহাবিপদ সংকেত (৩ পতাকা) পাওয়ামাত্র পরিবার-পরিজনসহ আশ্রয়কেন্দ্রে/নিরাপদ আশ্রয়স্থানে যেতে হবে।
# আশ্রয়কেন্দ্রে/নিরাপদ আশ্রয়স্থানে যাওয়ার সময় শুকনো খাবার, পানি, প্রয়োজনীয় ঔষধপথ্য, টর্চ,
রেডিও, দিয়াশলাই ইত্যাদি সাথে নিতে হবে।
# ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের নারী ও কিশোরীদের প্রতি সকল প্রকার হয়রানি, সহিংসতা, নির্যাতন,
অপহরণ এবং পাচার প্রতিরোধে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ রাখতে হবে। প্রয়োজনে ১০৯, ৯৯৯ ফোন
নম্বরে যোগাযোগ করে সহায়তা নেব ও সুরক্ষার চেষ্টা করতে হবে।
# স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা মেনে চলতে হবে এবং প্রয়োজনীয় পারিবারিক প্রস্তুতি গ্রহণ
করতে হবে।

ঘূর্ণিঝড়ের পরে করণীয়
# পরিবারে নিখোঁজ ও আটকেপড়া সদস্যদের অনুসন্ধান এবং উদ্ধারের জন্য সিপিপির প্রশিক্ষিত
উদ্ধারকারীদলকে তথ্য জানিয়ে সহায়তা করতে হবে।
# পরিবারের ক্ষয়ক্ষতি সম্পর্কে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সঠিক তথ্য জানাতে হবে।
# পরিবারে যদি নারী বিশেষ করে গর্ভবতী নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তি থাকে তবে
তাদের বিশেষ চাহিদাগুলো পূরণের ব্যবস্থা নিতে হবে।
# ক্ষয়ক্ষতি অনুযায়ী ঘর-বাড়ি, টিউবওয়েল ও পায়খানা মেরামত ও পরিষ্কার করতে হবে।
# নিরাপদ পানি সংগ্রহ করতে না পারলে ধরে রাখা বৃষ্টির পানি পান করতে হবে অথবা জনস্বাস্থ্য বিভাগের
পারমর্শ নিয়ে পানি ফুটিয়ে বা বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি ব্যবহার করে পান করতে হবে।
# গৃহস্থালি কাজে নারী-পুরুষ উভয়ে উভয়কে সহযোগিতা করতে হবে।
# মানবিক ও পুনর্বাসন সহায়তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে।
# প্রয়োজনে মনোসামাজিক সহায়তা ও চিকিৎসা নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় খামারীদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম, আগামী বছর যুক্ত হচ্ছে ৪ নতুন বই

বিপন্ন ‎বিলাই-নখা || ‎তারিক ইসলাম

তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের সম্পত্তি দখলের অভিযোগ

তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু

এসএসসির ফলাফল ঘোষণা ২০ জুলাই

কয়রায় প্রত্যাশীর মধু মেলা

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পাইকগাছায় গণপিটুনিতে নিহত ১, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? হবু পাত্র যিনি

১০

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

১১

একদিনে হাম ও উপস্বর্গে ৮ শিশুর মৃত্যু

১২

ফিলিপাইনে ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, ৩২ প্রাণহানি

১৩

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৫

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

১৬

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

১৭

সেই উপদেষ্টারা কে কোথায়

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

২০