বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৫ মে ২০২৫, ১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বাস ও ইজিবাইক সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ইজিবাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মোস্তাকিম (১৮ মাস) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫জন।

রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, খুলনার পাইকগাছার আব্দুল আজিজের স্ত্রী ফতেমা খাতুন (২৫), নিহত মোস্তাকিমের মা শাপলা খাতুন (২০), নানী নাজমা খাতুন (৪৫), হযরত আলী (৪৫) এবং সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে রাশেদ আলী।

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, নিহত শিশু মোস্তাকিম রোববার সকালে তার মা শাপলা খাতুন ও নানী নাজমা খাতুনের সাথে খুলনার পাইকগাছার শ্রীকন্ঠপুর গ্রাম থেকে ইজিবাইকযোগে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সাতক্ষীরায় আসছিল। পথিমধ্যে দহাকুলা মোড়ে পৌঁছুলে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এসময় শিশু মোস্তাকিম তার মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় এখনো আটক করা যায়নি। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০