ডেস্ক রিপোর্ট: আসন্ন বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ-২০২৫ এর জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন সাতক্ষীরার রাসেল গাজী।
রাসেল খুলনা বিভাগীয় দল ও সাতক্ষীরা জেলা রাগবি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (৩০ মে) রাতে বাংলাদেশ রাগবি ফেডারেশন ঘোষিত ৩২ সদস্যের ন্যাশনাল ক্যাম্পে স্থান পায় রাসেল।
রাসেল গাজী সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুরের কাজী মহল্লার মো. নূর হাসান গাজী ও মোছা. শেফালী বেগম দম্পতির বড় ছেলে। সে রাইট উইং পজিশনের একজন খেলোয়াড়।
মন্তব্য করুন