বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুন ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরিবেশ দিবসে উপকূলে টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির নিশ্চিতের দাবি

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানি নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) উপজেলার মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ডে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন।

এসময় লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মোসাঃ লায়লা খাতুন বলেন, উপকূলবাসীর চাহিদা ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ। বর্তমানে বাঁধগুলো অনেক ক্ষেত্রেই কাঁচা ও অস্থায়ী, যা এক মৌসুমেই ধসে পড়ে। ফলে উপকূলবাসী বারবার বিপন্ন হয়ে পড়ে। উপকূলীয় এলাকায় পরিবেশবান্ধব, দীর্ঘস্থায়ী ও জলবায়ু-সহিষ্ণু বাঁধ নির্মাণের উদ্যোগ নিতে হবে।

মানববন্ধনে লিডার্সের সুষমা জলবায়ু সহনশীল দলের সদস্য মিনতি সরকার বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই প্রায় চিরস্থায়ী হয়ে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নিয়মিত বন্যায় প্রতি বছর ফসলি জমি, ঘরবাড়ি, পশুসম্পদ ও জীবিকার উপকরণ ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ বছর পেরিয়ে গেলেও এখানকার বাঁধগুলো টেকসইভাবে নির্মিত হচ্ছে না।

সম্মেলনে অংশ নেওয়া উপকূলীয় নারী প্রিয়া কাহার জানান, সুপেয় পানির অভাবে তারা নিত্যদিন অসহনীয় কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। দূরবর্তী এলাকা থেকে পানি সংগ্রহ করতে গিয়ে তাদের সময়, শ্রম ও স্বাস্থ্য সবই ব্যয় হচ্ছে। অনেক নারী স্ত্রী রোগসহ নানা ধরনের পানিবাহিত রোগে ভুগছেন।

স্থানীয় সাংবাদিক ওসমান গনি সোহাগ বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল দিন দিন হুঁমকির দিকে যাচ্ছে। স্থানীয় মানুষ কর্মের জন্য বাইরে চলে যাচ্ছে। নারীরা বহু কষ্টে পরিবারের দায়িত্ব নিচ্ছে। এখানে লবণাক্ততা ও প্লাস্টিক নামক দানব আমাদের কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তিনি আরো বলেন এভাবে চলতে থাকলে আমাদের স্বাস্থ্য আরো ঝুঁকির মুখে পড়বে। তিনি স্থানীয় মানুষকে অনুরোধ করেন অল্প লাভের আশায় যেন সুন্দরবনকে যেন ধ্বংস করা না হয়।

সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, বন উজাড়, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধির ফলে জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। তিনি আরো বলেন আমাদের উপকূলের মানুষের জীবনে টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানি দুইটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন আমাদের প্লাস্টিক ব্যবহারে সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!