বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুন ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এবারের ঈদে মরক্কোতে পশু কোরবানি নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট: আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মরক্কো এবার ঈদুল আজহায় পশু কোরবানির ওপর রাজকীয় ডিক্রি (সরকারি আদেশ) জারি করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত বুধবার (৪ জুন, ২০২৫) রাষ্ট্রায়ত্ত টিভিতে রাজা ষষ্ঠ মোহাম্মদের জারি করা রাজকীয় ডিক্রিটি পড়ে শোনান দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক। এই ডিক্রিতে রাজা সাধারণ মানুষকে এ বছর কোরবানি না দিতে অনুরোধ জানিয়েছেন। মরক্কোর ৯৯ শতাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় এই অপ্রত্যাশিত এবং বিতর্কিত সিদ্ধান্ত পুরো বিশ্বকে অবাক করেছে। কিন্তু কেন এমন কঠিন এবং ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হলো?

মরক্কোতে এই কঠোর সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে দীর্ঘস্থায়ী ও তীব্র প্রাকৃতিক দুর্যোগ। গত ছয় বছর ধরে দেশটি ভয়াবহ খরার কবলে পড়েছে। এই খরার কারণে গবাদি পশুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, বিশেষ করে ভেড়ার সংখ্যা গত এক দশকে ৩৮ শতাংশ কমেছে। উপরন্তু, এ বছর বৃষ্টিপাত গড়ে ৫৩ শতাংশ কম হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

পানির তীব্র সংকট এবং চারণভূমির খারাপ অবস্থা পশুখাদ্য ও পানির তীব্র ঘাটতি সৃষ্টি করেছে। এর ফলে মাংস উৎপাদনও আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে, যা সরাসরি দেশের অর্থনীতি এবং খাদ্য সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলছে। মরক্কোর সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরে প্রচণ্ড খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে পশুর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশিষ্ট পশুসম্পদ রক্ষায় এবং কৃষিখাতের স্থায়িত্ব বজায় রাখতেই এমন বিতর্কিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেছেন।

সাধারণ মানুষ যেন এই সরকারি আদেশ অমান্য করতে না পারেন, সেজন্য মরক্কো সরকার বিশেষ নিরাপত্তা ও তদারকি বাহিনীকে প্রস্তুত করেছে। পশু পরিবহনের পথেও নজরদারি বাড়ানো হয়েছে। কেউ আদেশ অমান্য করে পশু কোরবানি করলে তাকে বিপুল অর্থ জরিমানা এমনকি কোরবানির পশু জব্দ করার ক্ষমতাও স্থানীয় কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!