বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ জুন ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এমপিকে বিয়ে করছেন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: মাত্রই আইপিএল শেষ করেছেন। ঘরোয়া ক্রিকেটে নেই ব্যস্ততা। ভারতের আন্তর্জাতিক সূচিতেও আছে অখন্ড অবসর। বিয়ের জন্য এরচেয়ে উপযুক্ত সময় হয়ত ছিল না রিঙ্কু সিংয়ের জন্য। ভারতের এই তারকার বিয়েটাই হতে পারতো খবরের শিরোনাম। তবে জীবনের ইনিংসে যার সঙ্গে পার্টনারশিপ গড়ছেন, সেটা একটা আলাদা শিরোনাম হওয়ার দাবি রাখে।

রিংকু সিং নিজে ক্রিকেটার। আর সম্পর্কটা করছেন রাজনীতির সঙ্গে। সরাসরি একজন সংসদ সদস্যকেই যে বিয়ে করছেন এই ব্যাটার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির এমপি প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব সেরেও ফেলেছেন রিঙ্কু সিং। আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও তাদের বাগদানের ছবি প্রকাশ করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।

আইপিএলে এবার তেমন করে আলোচনায় আসেননি রিঙ্কু। দলগত বাজে পারফরম্যান্সে আগেভাগেই বাদ পড়েছে রিঙ্কুর দল কলকাতা নাইট রাইডার্স। ইংল্যান্ড সফরের টেস্ট দলেও নেই তার নাম। কাছাকাছি সময়ে বাইশ গজের ব্যস্ততা না থাকায় জীবনের নতুন ইনিংস খেলতে নেমেছেন এই ক্রিকেটার।

তবে সংসদ সদস্য প্রিয়ার বাবা তুফানি সরোজ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘দুই পরিবারের পক্ষ থেকে বাগদানের অনুষ্ঠানটি ঘরোয়া পর্যায়ে রাখা হয়েছে। বাগদানের অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা খুব খুশি।’ অনুষ্ঠানে হাজির হন সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব। তিনি বলেন, ‘দুজনকে শুভেচ্ছা জানাতে এসেছি। ওরা সুখী হোক।’

বিয়ের অনুষ্ঠান হতে পারে বছরের শেষদিকে। ভারতের আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ১৮ নভেম্বর বারাণসীর কোনও বড় হোটেলে তাদের বিয়ে। সেখানে চলচ্চিত্র জগতের পরিচিত ব্যক্তি ও রাজনৈতিক মহলের তারকারা উপস্থিত থাকতে পারেন।

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক প্রিয়া সাংসদ হওয়ার আগে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। ২০২২ সালে বাবার নির্বাচনী প্রচারে এসে প্রথম নজর কেড়েছিলেন। এরপর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি উত্তরপ্রদেশের মছলীশহর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। আর রিংকুর গল্প তো সবার জানা। ২০২৩ আইপিএল থেকে রীতিমত উড়ছেন এই ব্যাটার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!