বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ জুন ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

করোনা নিয়ে সতর্কবার্তা: জনসমাগমে মাস্ক পরার নির্দেশনা

ডেস্ক রিপোর্ট: কোভিড-১৯’র নতুন ভ্যারিয়েন্ট জেএন.১’র সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশের জনগণকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে তথ্য অধিদফতর।

রোববার (৮ জুন) গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে অধিদপ্তর থেকে সতর্কতা বার্তা পাঠানো হয়।

এতে বলা হয়, ‘কোভিড-১৯ সংক্রমণ রোধে যথাযথ বিধিনিষেধ মেনে জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার অনুরোধ করা হচ্ছে। বিশেষ করে সেবা প্রদানকারীদের এ ক্ষেত্রে আরও সচেতনতা অবলম্বন করা জরুরি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ’

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিশেষ করোনা বার্তায় জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে জেএন.১ ভ্যারিয়েন্টের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। এই প্রেক্ষাপটে, ঝুঁকিপূর্ণ এলাকা যেমন হাসপাতাল, ক্লিনিক, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন ব্যক্তিদের জন্য মাস্ক ব্যবহার এখন সময়োচিত ও প্রয়োজনীয়।

বার্তায় আরও বলা হয়, ঝুঁকিপূর্ণ ব্যক্তি বিশেষ করে বয়স্ক, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ও প্রতিরোধ ক্ষমতা হ্রাসপ্রাপ্তদের জন্য চতুর্থ ডোজ ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, সার্জারি কিংবা অন্যান্য চিকিৎসার আগে শুধুমাত্র কোভিড-১৯ সংক্রান্ত উপসর্গ থাকলে পরীক্ষার প্রয়োজন হবে বলে জানানো হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চারজনের নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ২১ হাজার ৭৪২ জন এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!