
কালিগঞ্জ প্রতিনিধি: লো ভোল্টেজ ও লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুতের কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর সাব-জোনাল অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।
সোমবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত মানুষ এই ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়।
বিক্ষোভকারীরা জানান, লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে রয়েছে কৃষ্ণনগর ইউনিয়নের মানুষ। উপায় না পেয়ে তারা বিদ্যুৎ অফিস ফেরাওয়ের মতো কর্মসূচি নিতে বাধ্য হয়েছে। অবিলম্বে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন তারা।
মন্তব্য করুন