
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর পালপাড়া থেকে ইজিবাইকটি ছিনতাই করা হয়।
আশংকাজনক অবস্থায় চালক আব্দুল হামিদ (৫১) কে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আব্দুল হামিদ কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের দুড়দুড়ি গ্রামের আবু দাউদের ছেলে।
নলতা এলাকার হাবিবুল্লাহ জানান, তার মামা আব্দুল হামিদ প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। দুপুর আড়াইটার দিকে তাকে মোবাইল ফোনে খবর দেওয়া হয়, তার মামা আলীপুর পালপাড়ার পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছেন।
খবর পেয়ে তিনিসহ তার স্বজনরা আলীপুর থেকে মামাকে নিয়ে মেডিকেলে ভর্তি করেন। পালপাড়া এলাকার কয়েকজন তাদেরকে জানান, দুই ব্যক্তি মোটর সাইকেলে এসে হামিদকে ফেলে রেখে চলে যাচ্ছে এমন দেখে তাদেরকে ধাওয়া করেন তারা। কিন্তু তাদেরকে ধরা যায়নি।
হাবিবুল্লাহ মনে করেন যাত্রী সেজে ছিনতাইকারীরা মামার গাড়িতে ওঠে। একপর্যায়ে তাকে অজ্ঞান করে পালপাড়ায় ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে চলে গেছে।
মন্তব্য করুন