বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ জুন ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছয় বছরের মধ্যে র‌্যাংকিংয়ে সেরা অবস্থানে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বিশ্ব নারী ফুটবলে ধীরে ধীরে উন্নতির পথে বাংলাদেশ। সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (১২ জুন) ফিফার প্রকাশিত নতুন নারী র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১২৮ নম্বরে। গত মার্চে প্রকাশিত র‌্যাংকিংয়ে ছিল ১৩৩তম স্থানে।

র‌্যাংকিংয়ে এই উন্নতির পেছনে মূল ভূমিকা রেখেছে মে মাসে জর্ডানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ভালো পারফরম্যান্স। সেখানে স্বাগতিক জর্ডান এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশের মেয়েরা।

জর্ডান ও ইন্দোনেশিয়া ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ থেকে যথাক্রমে ৩৯ ও ৫৯ ধাপ এগিয়ে থাকা দল। তাদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় বাংলাদেশের র‌্যাংকিং পয়েন্ট ১০৯২ থেকে বেড়ে হয়েছে ১০৯৯.৩৬।

আগামী ৭ আগস্ট ফিফার পরবর্তী নারী র‌্যাংকিং প্রকাশিত হবে। তার আগে রয়েছে বাংলাদেশের আরেকটি বড় চ্যালেঞ্জ। মিয়ানমারে অনুষ্ঠিতব্য এশিয়ান নারী বাছাই টুর্নামেন্ট।

এই বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে প্রথমবারের মতো নারী এশিয়া কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেই সঙ্গে র‌্যাংকিংয়ে ১১০০ পয়েন্ট স্পর্শ করার সম্ভাবনাও জেগেছে।

নারী র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এবারের র‌্যাংকিংয়ে সর্বোচ্চ ৭ ধাপ উন্নতি করেছে মিশর। অন্যদিকে, সবচেয়ে বড় অবনমন ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের। পিছিয়েছে ৫ ধাপ। শীর্ষ পাঁচে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড।

এ ছাড়া শীর্ষ দশে দেখা গেছে বেশ কয়েকটি পরিবর্তন। চার ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছে ব্রাজিল, এক ধাপ পিছিয়ে পাঁচে নেমেছে ইংল্যান্ড। জাপান দুই ধাপ পিছিয়ে এখন সাত নম্বরে, কানাডা এক ধাপ পিছিয়ে আটে এবং এক ধাপ এগিয়ে দশে উঠে এসেছে ফ্রান্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১০

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১১

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১২

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৩

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৪

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৫

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৬

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৭

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৮

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১৯

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!