বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৪ জুন ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চুরি জায়েজ করতে নতুন তত্ত্ব দাঁড় করানো হচ্ছে : আব্দুন নূর তুষার

অনলাইন ডেস্ক: নিজেদের চুরি-চামারি জায়েজ করার জন্য নতুন নতুন তত্ত্ব দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, ‘ষোলো বছরে কী করা হয়েছে— এ কথা বলে নিজেদের চুরি-চামারি জায়েজ করার একটা তত্ত্ব দাঁড় করানো ভণ্ড বুদ্ধিজীবীর দল গজিয়েছে। এদের আরেকটা তত্ত্ব হলো- আমরা দেখেছি অমুক দল কী করেছিল।

ত্রিশ বছর আগে যে দল, যে কোচ আর খেলোয়াড় নিয়ে খেলে, ত্রিশ বছর পর কি একই খেলোয়াড় খেলে? আর্জেন্টিনার ম‍্যারাডোনা হাত দিয়ে বিশ্বকাপে গোল দিয়েছিল। এ জন্য আর্জেন্টিনাকে আর কোনো দিন বিশ্বকাপে খেলতে না দেওয়ার মতো ভোগলু যুক্তি হলো এটা। এরা সংস্কার করবে, কিন্তু ভোট চায় না। তারা নিজেরা মিলে ঠিক করে দেবে আমি কি কালকে রুটির সঙ্গে ভাজি খাব নাকি ডাল।’
‘এখন এদের যুক্তি হলো ভোট দিতে জানে না জনগণ। এরা টাকা দিলে বিক্রি হয়। অথচ আন্দোলনকে গণ-অভ্যুত্থান বললে, বিপ্লব বললে খুশি হয়। তখন জনগণ সব বোঝে, শুধু ভোট দিলে সেটা না বুঝে দেয়।

তাদের সঙ্গে থাকলে জনতা বুঝপাতা – আর ভোট দিতে চাইলে তখন তেজপাতা।’

সবশেষে তিনি লেখেন, ‘এদের কাছে এদের দলবল হলো ধর্মের মতো অপরিবর্তনীয়। এরা ভোটে গেলে হারবে- বাজেয়াপ্ত হবে জামানত। তাই ভোট না, তারা চায় তাদের কাল্ট-এর শাসন। এসব বুদ্ধিবেচা লোকজনের হাত থেকে ক্ষমতা জনগণের কাছে নেওয়ার উপায় হলো ভোট।

ভোট ছাড়া যেকোনো শাসক স্বৈরাচার। বাচ্চা যতই মেধাবী হোক – বিয়ে ছাড়া উৎপাদন বৈধ না। সে রকম বত্রিশটা পুরস্কার পেলেও ভোট ছাড়া যেকোনো শাসকই স্বৈরাচার। ভোট দিন। ভালো নেতা বেছে নিন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

২

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

৩

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

৪

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৫

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৬

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৭

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৮

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৯

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

১০

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

১১

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১২

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৩

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১৪

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৫

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৬

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৭

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৯

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

২০