বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৪ জুন ২০২৫, ৬:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেতু ভেঙে পড়ল খালে, চরম ঝুঁকি নিয়ে পারাপার!

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 43.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): খুলনার কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামের ওড়াতলায় খাল পারাপারের সেতু ভেঙে পড়ায় চরম দুর্ভোগের মধ্য রয়েছে দু’পাড়ের হাজারো মানুষ। প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে খাল পার হতে বাধ্য হচ্ছে কোমলমতি শিশু, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। জরুরী ভিত্তিতে সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিন দেখা গেছে, কয়রা সদর ইউনিয়নের কয়রা খালের ওড়াতলা হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে ১৯৯৬ নির্মিত সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতুটির একাংশ ভেঙে খালে পড়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তারপরও ভেঙে যাওয়া সেতুটির বড় একটি অংশে কাঠের পাটাতন ও বাঁশ বিছিয়ে দিয়ে পার হচ্ছে ৪ গ্রামের হাজারো মানুষ।

স্থানীয়রা বলছেন, ১৯৯৬ সালে নির্মিত এই সেতু পরবর্তীতে কোন সংষ্কার করা হয়নি। সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে এলজিইডি থেকে একটি সাইনবোর্ড টানানো হয়। এর কিছুদিন পরেই সেতুটির একাংশ খালে ভেঙে পড়ে। ভেঙে পড়ার পর বছর পার হলেও এখনো সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

২নং কয়রা গ্রামের মোজাফ্ফর হোসেন বলেন, সেতু দিয়ে বৃদ্ধ ও শিশুদের মারাত্মক ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। এতে অনেকে দুর্ঘটনার শিকার হন।

কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এসএম লুৎফর রহমান বলেন, কয়রা সদর ইউনিয়নের ৪ ও ২নং ওয়ার্ডের সংযোগস্থলে নির্মিত সেতুটির ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার্শ্ববর্তী ২ ও ৩নং ওয়ার্ডের জনসাধারণকে কয়রা সদরে আসতে হয়। এটি পুনর্নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।

এলজিইডি উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শাফিন শোয়েব বলেন, কয়রা খালের সেতুটি পরিত্যক্ত। সেতুটি পুনর্নির্মাণের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১০

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১১

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১২

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৪

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৫

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৬

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

১৭

৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে: হাইকোর্টের রায়

১৮

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৪৯২

১৯

হাম উপসর্গে সাতজনের মৃত্যু, নতুন রোগী ১১৯৪

২০
error: Content is protected !!