বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ এপ্রিল ২০২৬, ২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লোকালয়ে চলে আসা হরিণ ফের সুন্দরবনে অবমুক্ত

 

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন থেকে সুতারখালী নদী পার হয়ে কালাবগী লোকালয়ে চলে আসা একটি মায়াবী হরিণ উদ্ধার করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে হরিণটি সুন্দরবন পশ্চিম বনবিভাগের কালাবগী স্টেশন এলাকায় চলে আসে এবং একটি ঝোপের মধ্যে ঢুকে পড়ে।

স্থানীয়রা বিষয়টি বনবিভাগ জানালে তাৎক্ষণিক খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহয়তায় হরিণটি উদ্ধার করেন।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হড্ডা টহল ফাঁড়ির পার্শ্ববর্তী এলাকার বনে হরিণটি অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, কালাবগী গ্রামের আঃ মান্নান, রহিম সরদার প্রমুখ।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম বলেন, উদ্ধারের পর শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে হরিণটি বনে অবমুক্ত করা হয়েছে।

অন্যদিকে, গত বুধবার সকাল ১০টার দিকে নলিয়ান স্টেশন কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্ব বনকর্মীরা হাড্ডরা খাল এলাকা হতে ফাঁদে আটকে থাকা একটি হরিণ উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটি বনে ছেড়ে দেওয়া হয়েছে। একই সময়ে পাটাকাটা এলাকা হতে ২০টি হরিণ ধরার সিটি ফাঁদ উদ্ধার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১০

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১১

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১২

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৩

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

১৪

প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

১৫

বাঁধনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬

বাজেটের বাইরে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে জ্বালানি-বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ: রিজভী

১৭

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

১৮

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৯

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

২০
error: Content is protected !!