বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুন ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় আঁশফলের বাম্পার ফলন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: লিচুর মৌসুম শেষ। বাজারে এখন পাওয়া যাচ্ছে আঁশফল। দেশীয় এই ফলটি অনেকের কাছে কাঠলিচু বা লংগান নামেও পরিচিত। দেখতে অনেকটা লিচুর মতো হলেও আকারে কিছুটা ছোট এবং রসালো অংশ কম হলেও এর স্বাদ চমৎকার—মিষ্টি ও সুস্বাদু।

পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় আঁশফলের বাম্পার ফলন হওয়ায় চাষী ও ব্যবসায়ীরা বেশ লাভবান হচ্ছেন।

সরেজমিনে উপজেলার গদাইপুর, রাড়ুলী, হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নে ঘুরে প্রচুর আঁশফল গাছ দেখা গেছে। আগস্ট মাস পর্যন্ত এই ফল বাজারে পাওয়া যায়।

বাজারে ১০০টি আঁশফল ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, আর প্রতিটি গাছ ৮০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পাইকারী দরে।

তবে, বাদুড়ের উপদ্রব নিয়ে চিন্তিত চাষীরা। এজন্য অনেকেই আঁশফল রক্ষায় গাছগুলো নেট দিয়ে ঢেকে রাখছেন।

আঁশফলকে বলা হয় গরীবের লিচু। গোলাকার এই ফলের শাঁস সাদা, চকচকে ও মিষ্টি। ফলের ভিতরের বীজ কালো ও চকচকে, যা সহজেই শাঁস থেকে আলাদা করা যায়। এটি দেখতে যেমন লিচুর মতো, খেতেও অনেকটা তেমন।

এটি একটি চিরসবুজ বৃক্ষ, যা সাধারণত ৬ থেকে ১০ মিটার পর্যন্ত লম্বা হয়। বেলে দোআঁশ মাটিতে আঁশফল গাছ ভালো জন্মে। দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোতে এর উৎপত্তি হলেও বাংলাদেশেও এটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

আঁশফলে রয়েছে শর্করা, ভিটামিন সি এবং বিভিন্ন খনিজ উপাদান। এর শুকনো শাঁস দিয়ে তৈরি হয় ভেষজ ওষুধ। এতে অবসাদ দূর করার গুণ রয়েছে। এছাড়াও হৃদপিণ্ড সুস্থ রাখতে আঁশফলের উপকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

একসময় আঁশফল খেয়ে আষাঢ় উদযাপন করতো বাঙালি। তবে কালের ব্যবধানে আপেল, কমলা, আঙুর, লিচু প্রভৃতি ফলের দাপটে আঁশফল তার কদর হারায়। কিন্তু চাহিদা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে অনেকেই লাগাচ্ছেন গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ফল। এতে আঁশফল আবারও ফিরে পাচ্ছে তার হারানো গৌরব।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন জানান, দেশে আঁশফলের গুণগতমান এখনও খুব উন্নত না হলেও বারি আঁশফল-১ ও বারি আঁশফল-২ জাতের মাধ্যমে এর মান উন্নত হচ্ছে। বিশেষ করে পরিত্যক্ত ও অনাবাদি জমিতে আঁশফলের চাষ কৃষকদের জন্য লাভজনক হতে পারে। এজন্য কৃষি বিভাগ কৃষকদের আঁশফলের চারা রোপণে উৎসাহ দিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১০

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১১

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১২

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৩

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৪

ডেভিডের রেকর্ড হ্যাটট্রিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় কানাডার

১৫

শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের নতুন কমিটি গঠন

১৬

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-র মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

১৭

কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উদযাপন

১৮

শ‌্যামনগ‌রে একে‌ত্রে চার স্কুল ছাত্রী নি‌খোঁজ, সর্বশেষ যা জানা গেল

১৯

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

২০