বাংলাদেশ, রবিবার, ০৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৫ জুন ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাতারের আমির ও প্রধানমন্ত্রীর জন্য উপহার পাঠালেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট: কাতারের আমির এবং দেশটির প্রধানমন্ত্রীর জন্য উপহার পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় ৩টায়) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী এই উপহারসামগ্রী কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুলের কাছে হস্তান্তর করেন।

এনামুল হক চৌধুরী বলেন, ‘কাতারের মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল খানির জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের মৌসুমি ফল পাঠিয়েছেন। এই উপহারসামগ্রী পৌঁছে দিয়েছি।

তিনি বলেন, ‘ম্যাডাম কাতারের সমৃদ্ধি, উন্নয়ন এবং অগ্রগতির পাশাপাশি আমির এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেছেন। লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স পাঠানোর বিষয়টিও ম্যাডাম কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন।’

জানা যায়, উপহার হিসেবে বাংলাদেশের মৌসুমি ফল ‘ল্যাংড়া, আম্রপালি এবং লিচু’ পাঠিয়েছেন বেগম খালেদা জিয়া। উপহারসামগ্রী হস্তান্তরের সময়ে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, মিশন উপপ্রধান ওয়ালিউর রহমান, কাতার বিএনপি শাখার সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু উপস্থিত ছিলেন।
গত ২৩ জুন বিএনপির চেয়ারপারসনের উপহারসামগ্রী দলের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের ব্যবস্থাপনায় কাতারে পাঠানো হয়।

এর আগে গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানোর রাজকীয় এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডন যান বেগম খালেদা জিয়া। চার মাস চিকিৎসা শেষে আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্সেই গত ৬ মে দেশে ফেরেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পাইকগাছায় এনজিও ‘ঢেউ’ এর বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

এবারের বিশ্বকাপের বল চলবে চার্জে, বলটির দাম কত

খোদ মার্কিন কর্মকর্তারাই ‘ইসরায়েলের গোয়েন্দা নজরদারিতে’

আশা জাগিয়ে হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ

বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় মিশরের মুখোমুখি ব্রাজিল, একাদশে ৪ পরিবর্তন

বাজেট অধিবেশন: সংবিধান ‘সংশোধন নাকি সংস্কার’ বিতর্কে উত্তাপের আভাস, সংসদীয় কমিটিতেও চমক

শুটিংয়ে চুম্বন দৃশ্য নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন প্রিয়া

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

পটপটির সৌন্দর্য ‎|| তারিক ইসলাম

১১

ভারতীয় দলে ডাক পেল ১৫ বছরের বিস্ময়বালক বৈভব

১২

পলাশপোলে পৈত্রিক দোকানঘর দখলের লক্ষ্যে হামলা ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

দেবহাটায় ভারতীয় গলদা রেণু জব্দ, খালে অবমুক্ত

১৪

বিএনপি নেতা হেদায়েতুল ইসলামের ওপর হামলা, আটক ২

১৫

বিএনপি নেতা ওহিদুজ্জামান অহিদ আর নেই

১৬

শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

১৭

কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৮

উপকূলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

১৯

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরান ফুটবল দল

২০