বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জুন ২০২৫, ৮:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় উৎসবমূখর পরিবেশে রথযাত্রা

ইলিয়াস হোসেন, তালা: সাতক্ষীরার তালায় উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার বিকেলে এ উপলক্ষে উপজেলার মাঝিয়াড়া জগন্নাথ মন্দির চত্বরে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, অতীতে হিন্দু সম্প্রদায়ের সুখ-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব। ধর্ম যার যার, উৎসব সবার- এই চেতনা ধরে রাখাই আমাদের দায়িত্ব। এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজে শান্তি, সম্প্রীতি এবং বন্ধুত্বের বন্ধন দৃঢ় করে।

মাঝিয়াড়া জগন্নাথ মন্দির কমিটির সভাপতি উদয় কুমার সাধুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক শচীপুত্র মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক শ্যামল চৌধুরী লিটু, সাধন পাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বসু ঘোষ।

আলোচনা সভা শেষে মন্দির চত্বর থেকে রথযাত্রা শুরু হয়ে মোবারকপুর রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!