বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুলাই ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা

ডেস্ক রিপোর্ট: পুলিশের পোশাক পরে এলাকায় ঘুরে বেড়াতেন তানিয়া আক্তার (২৬) নামে এক তরুণী। নিজেকে পরিচয় দিতেন পুলিশের এসআই হিসেবে। বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানায় গিয়ে নিজেকে পরিচয় দেন এসআই হিসেবে। কিন্তু কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়েন তিনি। শেষ পর্যন্ত কারাগারে পাঠানো হয় তাকে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আহমেদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বোরকা পরিহিত এক নারী থানায় আসেন। তিনি নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন। এ সময় দায়িত্বরত এক কনস্টেবলকে তিনি ‘স্যার’ বলে সম্বোধন করেন। এতেই সন্দেহ হয়। পরে দেখা যায় তিনি বোরকার নিচে পুলিশের পোশাক পরেই থানায় ঢুকেছেন। কিন্তু তিনি পুলিশের কোনো সদস্য নন। পরে তাকে আটক করা হয়। পরে শুক্রবার ওই নারীর বিরুদ্ধে জয়দেবপুর থানার এসআই শাহীন বাদী হয়ে মামলা দায়ের করেন।

ওসি বলেন, ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। তবে রিমান্ডের শুনানি এখনও হয়নি।

পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলার পিরুজারী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা আবু তালেবের মেয়ে তানিয়া। তার কাছ থেকে পুলিশের একটি ইউনিফর্ম জব্দ করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে জিএমপির পোশাকসহ পুলিশের ব্যবহৃত আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের এসব পোশাক কোথা থেকে এলো, তার উদ্দেশ্য কী ছিল তা তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!