বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুলাই ২০২৫, ১০:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতীয় পর্ন ভিডিওতে সাংবাদিকের ছবি জুড়ে চাঁদা দাবি, থানায় মামলা

ডেস্ক রিপোর্ট: ভারতীয় পর্নসাইট থেকে নেওয়া অস্পষ্ট একটি ভিডিও’র এক কর্নারে এক সাংবাদিকের ছবি ও দেশের স্বনামধন্য একটি নিউজ চ্যানেলের লগো জুড়ে দিয়ে চাঁদাদাবির ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও চাঁদাবাজির ধারায় মামলাটি রেকর্ড করা হয়।

মামলার আসামিরা হলেন, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের আল-আমিন সরদার, শহরের পলাশপোল এলাকার রিনা খাতুন ও কালিগঞ্জের রতনপুর গ্রামের কামরুল হাসানসহ অজ্ঞাতনামা ৫-৬ জন।

মামলার বিবরণে জানা গেছে, ভারতীয় পর্নসাইটের একটি অস্পষ্ট ভিডিও ডাউনলোড করে স্বনামধন্য একটি নিউজ চ্যানেলের লগো ও প্রতিষ্ঠানের এক সাংবাদিকের ছবি ভিডিওর কর্ণারে জুড়ে দিয়ে ফেসবুকে অপপ্রচার শুরু করেছে আসামিরা। ফেসবুকে পোস্ট করার পূর্বে ওই সাংবাদিকের হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠিয়ে ফেসবুকে প্রচারের হুমকি দিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভিডিওটি আসামিরা নিজ নামীয়সহ বেনামী বিভিন্ন ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয়।

সাতক্ষীরা সাইবার এলার্ট টিমের পরিচালক মাহবুব রহমান ভিডিওটি দেখে বলেন, পর্ন ভিডিওতে থাকা ব্যক্তির সঙ্গে এডিট করে জুড়ে দেয়া ছবির ব্যক্তির কোনো মিল নেই। গুগল সেন্স সার্চের মাধ্যমে ভিডিওটির অস্তিত্ব পাওয়া যাচ্ছে ভারতীয় বিভিন্ন পর্নসাইটে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সংবাদ প্রচারে শীর্ষে থাকা একটি নিউজ চ্যানেল ও তার সাংবাদিককে টার্গেট করে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। এই ঘটনায় জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ মাঠে নামবে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, এ ঘটনায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি আইনে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!