বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ জুলাই ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশতলা বাজারে ৩১ দফার পক্ষে জনমত গঠনে লিফলেট বিতরণে কাজী আলাউদ্দিন

কালিগঞ্জ প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকাল ৯টায় কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারে এই লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণের সময় সাবেক এমপি কাজী মোঃ আলাউদ্দিন বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা জনগণের মুক্তির সনদ। গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় এই রূপরেখার কোন বিকল্প নেই। জনগণ জেগেছে এখন শুধু ঐক্যবদ্ধ হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোটদিয়ে বিপ্লব ঘটাতে হবে। ভেদাভেদ ভুলে শুধুমাত্র ধানেরশীষের বিজয়ের লক্ষ্যে মাঠে থাকতে হবে।

এ সময়ে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জুলফিকার আলী সাফুই, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মেম্বর আবুল কালাম গাজী, বিষ্ণুপর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুল, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রসুল সরদার, সাবেক যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী সরদার, সাবেক সেক্রেটারি কামরুজ্জামান হাবিব, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রোকন, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ আব্দুল করিম, সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম সরদার, বিষ্ণুপুর কৃষকদলের আহবায়ক বাবলুর রহমান, সদস্য সচিব হামিদুল ইসলাম, উপজেলা জাসাস এর যুগ্ম আহবায়ক শাহাজান মোড়ল, দক্ষিণ শ্রীপুরের ১নং নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি আব্দুল খালেক গাজী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১০

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১১

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১২

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৩

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৪

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

১৫

হাম উপসর্গে আরও ৮ জনের মৃ/ত্যু, আক্রান্ত ১২৩২

১৬

ইউপি নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর

১৭

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৮

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

১৯

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

২০
error: Content is protected !!