বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১০ জুলাই ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল

ডেস্ক রিপোর্ট: সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশনা বাতিল করা হয়।
সভায় মন্ত্রিসভা থেকে প্রবর্তিত অন্যান্য অতিরঞ্জিত প্রটোকল নির্দেশিকা সংশোধনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপদেষ্টা পরিষদের বৈঠকের বরাত দিয়ে এ তথ্য জানান।

তিনি জানান, এ লক্ষ্যে দুই সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন জ্বালানি, সড়ক ও রেলপথ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান এবং পরিবেশ ও জলসম্পদবিষয়ক উপদেষ্টা সাঈদা রিজওয়ানা হাসান।

এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য সম্মানসূচক সম্বোধন ও প্রটোকল নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব দিতে বলা হয়।

জানা গেছে, শেখ হাসিনার প্রায় ১৬ বছরব্যাপী স্বৈরশাসনের সময় একটি বিতর্কিত নির্দেশনা জারি করা হয়েছিল, যেখানে সরকারি কর্মকর্তাদেরকে ‘স্যার’ সম্বোধন করতে বলা হয়। প্রথাটি অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল এবং এখনও অনেক ক্ষেত্রে তারা ‘স্যার’ নামে সম্বোধিত হচ্ছেন, যা স্পষ্টতই অস্বাভাবিক ও অপ্রচলিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!