বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ জুলাই ২০২৫, ১০:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাটকীয় ম্যাচে নেপালকে হারালো বাংলাদেশের মেয়েরা

ডেস্ক রিপোর্ট: মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অলিখিত ফেভারিট মানা হচ্ছে বাংলাদেশকে। এবারের আসরে ভারত অংশ না নেওয়ায় পিটার বাটলারের দলের মূল প্রতিপক্ষ মানা হচ্ছে নেপালকে। সেই নেপালকেই আজ নাটকীয় ম্যাচে হারিয়েছে বাংলাদেশ।
বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে আফঈদা খন্দকারের দল। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে বসে স্বাগতিকরা। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে, শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহুর্তে তৃষ্ণা রানীর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটে কর্নার থেকে আসা বল কেড়ে নিতে বক্সের ভেতর সৃষ্টি হয় জটলা। সেখানে নেপাল গোলরক্ষক সুজাতা তামাংকে একা পেয়ে গোল করতে পারেননি আগের ম্যাচে হ্যাটট্রিক করা মোসাম্মৎ সাগরিকা।

অষ্টম মিনিটে জয়নব বিবি রিতার দারুণ এক পাসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন সিনহা জাহান শিখা। একের পর এক আক্রমণে নেপালকে চাপে রাখার সুফল বাংলাদেশ পায় ১৪ মিনিটে। বাঁ প্রান্ত দিয়ে সাগরিকার পাস ধরে বক্সে ঢুকে পড়েন মুনকি। দুই ফুটবলারকে কাটিয়ে গোলরক্ষককেও পরাস্ত করেন তিনি। তার সেই শট গোললাইন থেকে ফিরিয়ে দেন নেপালের গঙ্গা রোকিয়া। কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। উল্টো বল ঠেলে দেন শিখার কাছে। দারুণ এক শটে বাংলাদেশকে এগিয়ে দেন শিখা।

৩৬ মিনিটে শান্তি মার্দির ক্রসে বল পেয়ে দুবারের চেষ্টায় সুজাতাকে টপকাতে ব্যর্থ হন শিখা। তবে সুযোগসন্ধানী সাগরিকা কোনো ভুল করেননি। সুজাতার হাত ফসকে বেরিয়ে যাওয়া বল দ্রুত জালে পাঠান তিনি।

বিরতির পর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। ৫০ মিনিটে মুনকির পাসে সুযোগ পেয়েছিলেন সাগরিকা। কিন্তু গতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ৫২ মিনিটে স্বপ্না রানির থ্রু বলে গোলরক্ষককে একা পান শিখা। কিন্তু তার শট পোস্টের অনেকটা বাইরে দিয়ে চলে যায়।

৫৫ মিনিটে লাল কার্ড দেখেন বাংলাদেশ এবং নেপালের দুই ফুটবলার। বাংলাদেশের সাগরিকার সঙ্গে হাতাহাতিতে জড়ান নেপালের সিমরান রায়। সাগরিকা বল নিয়ে ছুটছিলেন। তাকে ঠেকাতে গিয়ে মেজাজ হারিয়ে ঘুষি মেরে বসেন সিমরান। সেটার জবাব দেন সাগরিকাও। রেফারি দুজনকে লাল কার্ড দেখান। ফলে বাকিটা সময় দুই দলকেই ১০ জন নিয়ে খেলতে হয়েছে।

৭৬ মিনিটে নেপালের ফুটবলার মিনাকে বক্সের ভেতর ফেলে দেন জয়নব। পেনাল্টি পায় সফরকারীরা। স্পট কিক থেকে কোনাকুনি শটে ব্যবধান কমান আনিশা রায়। এরপর সমতা ফেরাতে আরও মরিয়া হয়ে ওঠে নেপাল। শান্তি ও শিখাকে তুলে উমহেলা মার্মা ও অয়ন্ত বালাকে নামান বাটলার।

৮৬ মিনিটে সমতায় ফেরে নেপাল। পুর্ণিমার আড়াআড়ি ক্রস বুটের তলার টোকায় স্বর্ণাকে পরাস্ত করেন মিনা।

যোগ করা সময়ের শেষ মূহুর্তে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তৃষ্ণা রানী। দারুণ এক গোলে দলের তিন পয়েন্ট নিশ্চিত করে নেপালকে স্তব্ধ করে সমর্থকদের মুখে হাসি ফোটান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১০

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১১

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১২

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৩

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৪

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৫

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৬

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৭

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

১৮

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

১৯

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২০
error: Content is protected !!