বাংলাদেশ, শনিবার, ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৬ জুলাই ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হা*মলা

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

একটি ভিডিওতে দেখা যায়, সকালে উলপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে তাকে ধাওয়া দেয় তারা।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতারা আগমন করবেন। তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় হতাহতের তথ্য এখনো পাইনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিন থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে পদযাত্রা করবে দলটি।

মঙ্গলবার (১৫ জুলাই) দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান। এরপর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারারসহ একাধিক নেতা এই কর্মসূচি নিয়ে ফেসবুকে পোস্ট দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে ১০৯ তলা ভবনে আছড়ে পড়ল বিমান

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

প্রথমবার একসঙ্গে অপূর্ব-চঞ্চল-ইয়াশ, মুক্তি পেল ‘হেডলাইন’

সরকারি হাসপাতালে জন্ম নিলেই সোনার আংটি, ঘোষণা বিজয়ের

সর্বাধিক গোলের রেকর্ড ভাঙল ২০২৬ বিশ্বকাপ

সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্টের মানববন্ধন

বেসিনে মেডিকেল বর্জ্য, স্বাস্থ্যঝুঁকি!

দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ

শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি

সুন্দরবনে কোস্ট গার্ডের সাথে দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধে নি-হ-ত ১, গু-লি-বি-দ্ধ ১

১০

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের ম-র-দে-হ উদ্ধার, আ-হ-ত ১ হাজার ৫ শতাধিক

১১

যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

১২

জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আইভরিকোস্টের ইতিহাস

১৩

তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান

১৪

সাতক্ষীরায় দুস্থ ও অসহায় ৩ শতাধিক মানুষের মাঝে বিএনপির সবজি বিতরণ

১৫

নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তালায় ‘পুষ্টি উঠোন’

১৬

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন

১৭

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

১৮

শাকিবের সঙ্গে এবিএম সুমন, ‘সোলজার’-এ নতুন চমক

১৯

ডিসির বক্তব্যের খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন

২০
error: Content is protected !!