বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২০ জুলাই ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিরপুরে রেকর্ড গড়লেন মোস্তাফিজ

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করে নতুন এক রেকর্ড গড়লেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেওয়া এই স্পেলটি এখন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সবচেয়ে কম খরুচে চার ওভারের বোলিং পরিসংখ্যান।

এমন নিখুঁত, চাপসৃষ্টিকারী বোলিংয়ে মুস্তাফিজ শুধু ম্যাচেই নয়, পরিসংখ্যানেও নিজেকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। মাত্র ১.৫০ ইকোনমি রেট—যা ছাড়িয়ে গেছে তারই আগের রেকর্ডকে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে মুস্তাফিজ ৪ ওভারে ৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচে তার ইকোনমি ছিল ১.৭৫। ওই টুর্নামেন্টেই রিশাদ হোসেনও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭ রানে ৪ ওভার করে সমান ইকোনমি রেটে বোলিং করেছিলেন।

পেসার তানজিম হাসান সাকিবও নেপালের বিপক্ষে ৪ ওভারে ৭ রানে ৪ উইকেট নিয়ে সমান ১.৭৫ ইকোনমি রেট ধরে রাখেন। কিন্তু এবার মুস্তাফিজ ১.৫০ ইকোনমি রেট নিয়ে সবাইকে পেছনে ফেলে নতুন মাইলফলক স্পর্শ করলেন।
একটি বলও হঠাৎ খারাপ হয়নি, একটিও বাউন্ডারি হজম করেননি, চাপ তৈরি করেছেন প্রতিটি ওভারে। তার এই স্পেল পাকিস্তান ইনিংসের গতি থামিয়ে দেয় এবং শেষ পর্যন্ত তাদের মাত্র ১১০ রানে গুটিয়ে দেওয়ার পথে বড় ভূমিকা রাখে।

মোস্তাফিজুর রহমানের রেকর্ড স্পেল:

ওভার: ৪
রান: ৬
উইকেট: ২
ইকোনমি রেট: ১.৫০
বাউন্ডারি: শূন্য

বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এমন কিপটে স্পেল আগে দেখা যায়নি। এবং এটি আবারও প্রমাণ করে—’দ্য ফিজ’ যখন ছন্দে থাকেন, তখন তার কাটার-ভিত্তিক বোলিং সামলানো দুনিয়ার সেরা ব্যাটারদের জন্যও কঠিন হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০