ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় এডাবের আয়োজনে সম-নাগরিকত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারে এডাবের জেলা কমিটির সভাপতি মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক।
এডাব সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ মো. আব্দুল হামিদ, অধ্যাপক মোজাম্মেল হক, সদর ফাঁড়ির ইনচার্জ মো. আব্বাস আলী, অধ্যক্ষ আশেক ই এলাহী, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিসকিস ময়না, বাংলাদেশ জাসদের অধ্যাপক ইদ্রিস আলী, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলীনুর খান বাবুল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত, নারী সংগঠক চন্দ্রিমা ব্যানার্জী, ক্রিসেন্টের আবু জাফর সিদ্দিক, জেলা দলিত পরিষদের সভাপতি গৌরপদ দাস, সিডোর শ্যামল কুমার বিশ্বাস, মুক্তি ফাউন্ডেশনের গোবিন্দ ঘোষ ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানজিদা খাতুন প্রমুখ।
সেমিনারের শুরুতে নাগরিকদের সাংবিধানিক অধিকার সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন উষা এনজিও-র নির্বাহী পরিচালক মো.সামসুজ্জোহা।
সেমিনারে বলা হয়, সম-নাগরিকত্ব হল প্রতিটা নাগরিকের সাংবিধানিক অধিকার এবং নাগরিক অধিকার রক্ষায় যথোপযুক্ত কার্যক্রম গ্রহণ, নাগরিক অধিকার প্রাপ্তিতে সকল নাগরিকের প্রবেশগম্যতা নিশ্চিত করাসহ সকল নাগরিকের সমমর্যাদা ও নিরাপত্তা সমুন্নত রাখা।
সম-নাগরিকত্ব বিষয়ে সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি বিভিন্ন মহলকে কার্যক্রম গ্রহণে উদ্বুদ্ধ করা, সম-নাগরিকত্ব ধর্ম, লিঙ্গ, জাতি, অর্থনৈতিক অবস্থা, জন্মস্থান, বাসস্থান, ইত্যাদি নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিককে মানুষ হিসেবে দেখা, সমান সুযোগ-সুবিধা দেওয়া ও সমান নাগরিক এবং সাংবিধানিক অধিকার ভোগ করবার অবস্থা নিশ্চিত করাই হলো সম-নাগরিকত্ব।
মন্তব্য করুন