
উপকূলীয় প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে সংগঠনের এক সভায় এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে মোঃ আব্দুল্লাহকে আহ্বায়ক করে, মোঃ মাসুম বিল্লাহকে সদস্য সচিব ও মাকসুদুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা তরুণ দলের আহ্বায়ক জয়নাল মল্লিক, যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, যুগ্ম আহবায়ক ইমরান হোসেন সবুজ, মুন্সিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের নেতা শাহিনুর রহমান, কাশিমাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, মারুফ বিল্লাহ, নাঈম হাসান, আসাদ, মনিরুল প্রমুখ।

মন্তব্য করুন