বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ আগস্ট ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কৈখালিতে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ভিমরুলের কামড়ে সামছুর গাজী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সামছুর গাজী শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের এন্তাজ আলী গাজীর ছেলে। তিনি অন্যের ক্ষেতখামারে কৃষি কাজ করে সংসার নির্বাহ করতেন।

মৃতের চাচাতো ভাই ওজিয়ার রহমান আজু জানান, বৃহস্পতিবার সকালে সামছুর গাজী তার পায়ের ব্যথার উপশমে ভেষজ গাছের আঠা সংগ্রহ করতে বাড়ির পার্শ্ববর্তী বাগানে যান। সেখানে ভিমরুলের চাক/বাসা ছিল। এ সময় গাছে হাত দিতেই হঠাৎ করে চাক থেকে ভিমরুল বেরিয়ে তার সারা শরীরে হুল ফুটিয়ে দেয়। পরে সে ব্যথার যন্ত্রণায় বাড়িতে এসে গ্রাম্য ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেয়। গ্রাম্য ডাক্তার তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

বৃহস্পতিবার রাতে হাসপাতালে না গিয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কৈখালী ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

১০

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

১১

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

১২

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

১৩

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

১৪

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

১৫

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১৬

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৮

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৯

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

২০