বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৪ আগস্ট ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভিসা ছাড়াই যে ৩৯ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্সের করা ২০২৫ সালের শক্তিশালী পাসপোর্ট সূচকে ৯৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি হ্যানলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচকে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও ইরিত্রিয়া।

কোন দেশের পাসপোর্ট দিয়ে কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির (আইএটিএ) সেই তথ্যের ভিত্তিতে শক্তিশালী পাসপোর্টের সূচক তৈরি করে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। বিশ্বের ১৯৯ দেশের সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় এ বছর হেনলি মোট ৯৯টি অবস্থান নির্ধারণ করেছে।

গত ১৯ বছর ধরে বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে প্রত্যেক বছর প্রতিষ্ঠানটি র‍্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি তিন মাস অন্তর এই সূচক প্রকাশ করা হয়। চলতি বছরের সংস্করণ অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ২২৬টি গন্তব্যের মধ্যে বর্তমানে ৩৯টিতে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।

• বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের কোন কোন দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন চলুন জেনে নেওয়া যাক…

• বাহামাস
• বার্বাডোস
• ভুটান
• বলিভিয়া
• ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ
• বুরুন্ডি
• কম্বোডিয়া
• কেপ ভার্দে দ্বীপপুঞ্জ
• কমোরো দ্বীপপুঞ্জ
• কুক দ্বীপপুঞ্জ
• জিবুতি
• ডমিনিকা
• ফিজি
• গ্রেনাডা
• গিনি-বিসাউ
• হাইতি
• জামাইকা
• কেনিয়া
• কিরিবাতি
• মাদাগাস্কার
• মালদ্বীপ
• মাইক্রোনেশিয়া
• মন্টসেরাট
• মোজাম্বিক
• নেপাল
• নিউয়ে
• রুয়ান্ডা
• সামোয়া
• সিশেলস
• সিয়েরা লিওন
• সোমালিয়া
• শ্রীলঙ্কা
• সেন্ট কিটস অ্যান্ড নেভিস
• সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস
• গাম্বিয়া
• তিমুর-লেস্তে
• ত্রিনিদাদ ও টোবাগো
• টুভালু
• ভানুয়াতু

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতনা খননের মাটি বিক্রি, ঘটনাস্থল পরিদর্শনে আশাশুনির ইউএনও

১

ছকিনা-শামছুর দম্পতির মানবেতর জীবনযাপন, জোটেনি বয়স্ক ভাতার কার্ড

২

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

৩

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

৪

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

৫

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

৬

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭

কপ জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি কূটনৈতিক প্রদর্শনী || বাহলুল আলম

৮

আদালতে হাজির না হওয়ায় বিপাকে নোরা ফাতেহি

৯

রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

১০

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া এক ফিলিস্তিনি নারী

১১

বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন

১২

প্রথম আলোর সেরা প্রতিনিধি ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১৩

দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী

১৪

নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচনের সম্পাদক প্রার্থী মুন্নার লিফলেট বিতরণ

১৫

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

১৬

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

১৭

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

১৮

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

১৯

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

২০