বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ আগস্ট ২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বড়দল সড়ক যেন মরণ ফাঁদ!

ডেস্ক রিপোর্ট: আশাশুনি উপজেলার মানিক খালি ব্রিজ টু বড়দল মেইন সড়কের ফকরাবাদ গার্লস স্কুলের সামনে রোডস অ্যান্ড হাইওয়ের সড়ক দীর্ঘদিন সংস্কারের অভাবে মরণফাঁদে পরিণত হয়েছে।

জানা গেছে, দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বড়দল হাটের একমাত্র সড়কটি দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান, ইঞ্জিনভ্যান, নসিমন ও করিমনে মানুষ যাতায়াত করে। এছাড়া এই রাস্তা দিয়ে আশাশুনির পার্শ্ববর্তী খুলনার পাইকগাছা, কয়রা, সাতক্ষীরার তালা, শ্যামনগর, দেবহাটা, কালীগঞ্জের মানুষ যাতায়াতসহ যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক চলাচল করে। রাস্তাটির দৈর্ঘ্য ৭ কিলোমিটার। এরমধ্যে জামালনগর ফুলতলার সামনে, ফকরাবাদ পাউয়ার হাউস ও বুড়িয়া হাসপাতালের সামনে পিচের রাস্তার ওপরে ইতোপূর্বে ইট সংস্কার করা হয়েছিল।

স্টাটার আকরাম হোসেন জানান, মানিকখালী ব্রিজ টু বড়দল সড়কের প্রায় ১০০ জায়গায় খানাখন্দে পরিণত হয়েছে। রাস্তাটি বাস চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রতিদিন ধাক্কা এবং ইটের খোয়া লেগে বাসের গ্লাস ভেঙে যাচ্ছে।

সুব্রত মন্ডল ও ভগিরথ মন্ডলসহ পথচারীরা জানান, প্রতিনিয়ত এখানে বিভিন্ন যানবাহন বড় বড় দুর্ঘটনার শিকার হয়। এমন কোন দিন নেই যাত্রীদের মাথায় পানি ঢালতে হয় না।

গার্লস স্কুলের প্রধান শিক্ষক সনাতন বৈরাগী জানান, বিদ্যালয়ের সামনে বড় ধরনের গর্ত হয়ে প্রতিনিয়ত গাড়ির জ‍্যাম লেগে থাকে। এই বিদ্যালয়ে মোট ১৩২জন ছাত্রী রয়েছে। তাদের খুবই অসুবিধা হচ্ছে।

ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিতা মন্ডল জানান, আমার বিদ্যালয় ২০০ ছাত্র-ছাত্রী রয়েছে এর মধ্যে ১৭০জন ওই রাস্তা দিয়ে চলাচল করে। স্কুলে যাতায়াতের পথে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে কোমলমতি ছাত্র-ছাত্রীরা। রাস্তাটি দ্রুত সংস্কার না করা হলে হয়তো অল্প কিছু দিনের মধ্যে স্কুলের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

সাতক্ষীরা রোডস এন্ড হাইওয়ের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন, বৃষ্টির কারণে অনেক জায়গায় রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে। বিষয়টা আমি জানতাম না। আজকেই লোক পাঠানো হবে। দুই-তিন দিনের মধ্যে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

২

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

৩

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

৫

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

৬

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

৭

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

৮

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৯

মধ্যরাতে তিনবার ভূমিকম্পের পর ফের কাঁপলো দেশ

১০

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

১২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

১৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

১৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

১৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

১৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

১৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

১৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

২০