বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৫ আগস্ট ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‌্যালি, জামায়াতের গণমিছিল

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগরে ছাত্র-জনতার গণঅভ্যত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি করেছে বিএনপির দুই গ্রুপ। এছাড়া গণমিছিল করেছে জামায়াত।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টা ও বিকাল ৫টায় বিএনপির দুই গ্রুপ এবং বিকাল ৪টায় জামায়াত ফ্যাসিবাদী শক্তির পতন ও ছাত্র-জনতার বিজয়ের এ দিনটি পালন করে।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলয়মান কবীরের নেতৃত্বে অনুষ্ঠিত বিজয় র‌্যালিতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ড. মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান জিএম লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রাক্তন চেয়ারম্যান গোলাম আলমগীর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রাক্তন চোরম্যান সাদেকুর রহমান সাদেম, গাবুরার অ্যাড. সালাউদ্দীন, অ্যাড. ইব্রাহিম খলিল, অ্যাড. আব্দুস সবুর, কৈখালী বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের মল্লিক, বুড়িগোয়ালীনি বিএনপির সাবেক সম্পাদক আমির আলী, পদ্মপুকুর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, কৃষকদলের আহবায়ক নুরুজ্জামান, মুন্সিগঞ্জের রফিকুল ইসলাম, উপজেলা জাসাস সদস্য সচিব বাবু, স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদ শাহিরয়ার, আবুবক্কার, আব্দুল হামিদ লাল্টু, শাসছুজ্জোহা টুটুল, রেজাউল ইসলাম, অ্যাড. আব্দুর রশিদ, সাইফুল, সালাম, ফারুক হোসেন প্রমুখ।

শ্যামনগর সরকারি মহসীন কলেজ মোড় থেকে প্রায় তিন সহস্রাধিক নেতাকর্মী প্রবল বৃষ্টি উপেক্ষা করে র‌্যালি নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে জেসি কমপ্লেক্সের সামনের সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের নেতৃত্বাধীন বিজয় র‌্যালি ট্রাকস্ট্যান্ড থেকে শুরু হয়। পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা জেসি কমপ্লেক্স চত্বরে পথসভায় মিলিত হয়। র‌্যালিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সাংসদ কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির সদস্য আশেক-ই এলাহী মুন্না, নুরজাহান পারভীন ঝরনা, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদুল আলম দোহা, যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নাজমুল হোসেন, আটুলিয়ার আবুল কালাম মোড়ল, রমজাননগরের শহীদুজ্জামান, গাবুরার চেয়ারম্যান মাসুদুল আলম, পদ্মপুকুরের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক নেতা জহুরুল হক আপ্পু প্রমুখ অংশ নেন।

এদিকে, মঙ্গলবার বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদগাহ ময়দান থেকে গণমিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেসি কমপ্লেক্সে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ১০ হাজারের মত নেতাকর্মী এই মিছিলে অংশ নেয়।

পথসভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, সাবেক আমির মাওলানা আব্দুল মজিদ, নায়েবে আমির গোলাম বারী, মঈনুদ্দীন বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোস্তফা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

১

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

২

উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্তের আহ্বান

৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

৪

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

৫

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

৬

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

৭

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

৮

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

৯

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

১০

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

১১

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১৪

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১৫

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

১৬

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৭

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১৮

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

২০