বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ আগস্ট ২০২৫, ১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে যুবলীগ নেতা গামছা মোস্তফা আটক

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যুবলীগ নেতা মোস্তফা মোড়ল ওরফে গামছা মোস্তফাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা।

রোববার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জের হরিনগর বাজার এলাকা থেকে স্থানীয় জনতা তাকে ধরে থানা-পুলিশের কাছে তুলে দেয়।

মোস্তফা মোড়ল ওরফে গামছা মোস্তফা মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও হরিনগরের সিংড়তলী গ্রামের রুহুল আমিন মোড়লের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা। তিনি বলেন, ‘রাত নয়টার দিকে মোস্তফাকে স্থানীয় জনতা আটক করে আমাদের খবর দেয়। পরে হরিনগর বাজার থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। মোস্তফার নামে মাদকসহ কয়টি মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর হরিনগর বাজারের একটি চায়ের দোকানে আসে মোস্তফা। সেই সময় স্থানীয়রা তাকে দেখতে পান। মুহূর্তেই তার উপস্থিতির খবর চারদিকে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ফেলেন এবং চিহ্নিত করার পর তাকে গণধোলাই দেন। পরে পুলিশ এসে উত্তেজিত জনতার কাছ থেকে মোস্তফাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মাসিদুর রহমান বাবু, মোস্তাফিজুর রহমান ও আবু রায়হানসহ স্থানীয়দের অভিযোগ মোস্তফা মোড়ল ওরফে গামছা মোস্তফা স্থানীয় যুবলীগের একজন সক্রিয় সদস্য ছিলেন। তৎকালীন সরকারের আমলে স্থানীয় বিএনপি-জামায়াত নেতাকর্মীদেরসহ সাধারণ মানুষদের ব্যাপক নির্যাতন করছে সে। হরিনগর বাজারের সাধারণ ব্যবসায়ীদের নিকট থেকে বিভিন্ন সময়ে চাঁদাবাজিসহ হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও মোস্তফা স্থানীয় ইউপি চেয়ারম্যান শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসীম মৃধার লাঠিয়াল বাহিনীর প্রধান হিসেবে এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়েছে বলেও জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!