বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ আগস্ট ২০২৫, ১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় যুব দিবস উপলক্ষে আলোচনা ও যুব ঋণের চেক বিতরণ

ডেস্ক রিপোর্ট: ‌‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করে যুব উন্নয়ন অধিদপ্তর।

সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণু পদ পাল।

যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাসের সভাপতিত্বে ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো.মুকিত হাসান খান, সাতক্ষীরা সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর সজীব আহমেদ, জেলা জামাতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার মো.জাহারুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা কৃষিবিদ হারুন উর রশীদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফরহাদ জামিল প্রমুখ।

অনুষ্ঠানে সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে সাফল্য অর্জনের গল্প তুলে ধরেন নাজমুন নাহার, সেলিনা বেগম, ফারিয়া আলম মিথিলা, জুবায়ের আহমেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আল ইমরান ইমু, জেলা এনসিপির নেতা শেখ আহছান উল্লাহ, সিএম নাজমুল ইসলাম, সিডোর শ্যামল কুমার বিশ্বাস, ক্রিসেন্টের আবু জাফর সিদ্দিক, প্রতিবন্ধী পুর্নবাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

আলোচনা শেষে সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ৭০ জন যুবকের মাঝে ৭৩ লাখ ৯০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।

এছাড়া সফল উদ্যোক্তা হিসেবে সেলিনা বেগম ও সফল সংগঠক হিসেবে জুবায়ের আহমেদ সম্মাননা প্রদান করা হয়।

এর আগে সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য আয়োজনে ব্যানার ও ফেস্টুন উড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ এর কর্মসূচি উদ্বোধন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১০

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

১১

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

১২

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

১৩

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

১৪

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু, স্বচ্ছতা-জবাবদিহিতার নির্দেশ

১৫

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

১৭

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

১৮

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

১৯

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

২০
error: Content is protected !!