বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ আগস্ট ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেদম মার খেয়ে বিব্রতকর রেকর্ড রশিদ খানের

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডে চলমান জনপ্রিয় ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ বিব্রতকর এক রেকর্ড করেছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। ইংলিশ মিডল-অর্ডার ব্যাটার লিয়াম লিভিংস্টোনের ব্যাটে বেদম মার খেয়ে টুর্নামেন্টের ইতিহাসে এক স্পেলে সবচেয়ে বেশি রান খরচ করেছেন তিনি।

মঙ্গলবার ওভাল ইনভিনসিবলসের হয়ে খেলতে নেমে এই রেকর্ড করেন রশিদ খান। বার্মিংহাম ফিনিক্সের ব্যাটার লিভিংস্টোন এমন আক্রমণাত্মক খেলা শুরু করেন যে, আফগান স্পিনার পুরোপুরি ছন্দ হারিয়ে ফেলেন।

২০ বলে ৫৯ রান খরচা করেন রশিদ। হজম করেন ৬টি ছক্কা ও ৪টি চার। এমনকি পাননি কোনো উইকেটও। যা ‘দ্য হান্ড্রেড’-এর ইতিহাসে সবচেয়ে খারাপ বোলিং ফিগার। ব্যক্তিগতভাবেও টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি আফগান স্পিনারের সবচেয়ে ব্যয়বহুল স্পেল।

লিভিংস্টোন প্রথম ব্যাটার হিসেবে রশিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২০০ এর বেশি রান করেছেন; দ্বিতীয় সর্বোচ্চ রান এখনো ১৫০-এর নিচে।

২৭ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে ফিনিক্সকে দুর্দান্ত জয় উপহার দেন লিভিংস্টোন। ওভাল ইনভিনসিবলসের করা ১৮০ রান ৯৮ বলেই (২ বল হাতে রেখে ) টপকে ফেলে ফিনিক্স।

২০২৩ বিশ্বকাপের পর পিঠের অস্ত্রোপচার করান রশিদ। এরপর থেকেই বল হাতে ফর্মহীন ২৬ বছর বয়সী আফগান স্পিনার। সম্প্রতি তিনি স্বীকার করেছেন, তাড়াহুড়ো করে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাটা ভুল ছিল।

রশিদ বলেন, ‘টি-টোয়েন্টিতে সমস্যা হয় না। কিন্তু লম্বা ফরম্যাটে আমাকে কিছুদিন দূরে থাকতে বলা হয়েছিল। দলের প্রয়োজন ছিল, তখন আমাদের দল টেস্টে কয়েক ম্যাচ হেরেছিল, তাই আমি তাড়াহুড়ো করে ফিরেছিলাম। শরীর তখন অনুমতি দিচ্ছিল না। যার ফলে এখন সমস্যা হচ্ছে। পিঠের কাঠিন্য আমাকে পুরো ছন্দে বোলিং করতে দিচ্ছে না।’

এক নজরে ‘দ্য হান্ড্রেডের’ ইতিহাসের সব বাজে বোলিং ফিগার:
রশিদ খান: ০/৫৬ (২০২৫)
ডেভিড ওয়েসি: ১/৫৩ (২০২২)
ডেভিড পেইনি: ১/৫৩ (২০২৩)
স্টিভেন ফিন: ২/৫১ (২০২১)
ক্রিস উড: ০/৪৯ (২০২৩)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!