বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
১৬ আগস্ট ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের বিভাগীয় মতবিনিময়

কেশবপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের খুলনা বিভাগীয় মতবিনিময় ও আলোচনা সভা শনিবার (১৬ আগস্ট) যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ যশোর জেলা কমিটির সভাপতি মোঃ রাজু আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস রাজ।

সভায় প্রধান আলোচক ও সংগঠনের মুখ্য সমন্বয়ক হিসাবে বক্তব্য রাখেন গাউসুল আজম শীমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিমা খাতুন।

যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা কমিটির সভাপতি মোঃ রাজু আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ সাইফুল ইসলাম এবং গীতা পাঠ করেন বাবু সঞ্জয় দাস।

আরো বক্তব্য প্রদান করেন কুুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান, বাগেরহাট জেলা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মাগুরা জেলা কমিটির সভাপতি পরিতোষ কুমার প্রমুখ।

সভায় প্রধান অতিথি ইলিয়াস রাজ বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তাদের শিক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করতে হলে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

১০

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

১১

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

১২

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১৩

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১৫

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৬

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৭

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

১৯

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705