বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২২ আগস্ট ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে প্রতিবন্ধীর ভ্যান চুরি

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে রামকৃষ্ণপুর গ্রামের মো: সাখাওয়াত সরদারের ছেলে প্রতিবন্ধী মোঃ রবিউল ইসলাম (৩৫) নিজের অভাব-অভিযোগ ভুলে কঠোর পরিশ্রম করে ভ্যান চালিয়ে সংসার চালাতেন। কখনোই ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের দ্বারে যাননি তিনি। কিন্তু শুক্রবার (২১ আগস্ট) জুম্মার নামাজের আগে উপজেলা চত্বর থেকে তার ভ্যানটি চুরি হয়ে গেছে।

অসহায় রবিউল ইসলামের ভাষায়, তিনি নামাজের আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভ্যান রেখে পাশের ওয়াশরুমে যান। কয়েক মিনিট পর ফিরে এসে দেখেন, তার ভ্যানটি উধাও। এরপর অনেক খুঁজেও আর ভ্যানটি পাওয়া যায়নি।

প্রতিবন্ধী হলেও রবিউল ভালোভাবে কথা বলতে পারেন না, তবুও ঘাম ঝরিয়ে ভ্যান চালিয়ে উপার্জন করছিলেন। সম্প্রতি একটি এনজিও কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলেন তিনি। ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

ভ্যানটি চুরি হওয়ার পর উপজেলা চত্বরে তাকে গড়াগড়ি করে কাদতে দেখা গেছে। কিস্তির টাকা কি ভাবে দেবেন তা নিয়ে প্রলাপ বকছেন তিনি।

মঙ্গলকোট গ্রামের সমাজকর্মীরা বলছেন, রবিউলের মতো প্রতিবন্ধী একজন মানুষ ভিক্ষা না করে নিজে পরিশ্রম করে সংসার চালাচ্ছেন এটি সমাজের জন্য গর্বের বিষয়। অথচ তার একমাত্র জীবিকার মাধ্যম ভ্যানগাড়ি চুরি হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় তারা দ্রুত চোরদের গ্রেপ্তার ও চুরি যাওয়া ভ্যান উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ তাঁর জন্য নতুন একটি ভ্যান ক্রয়ের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০