বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ আগস্ট ২০২৫, ১১:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহর প্রয়াণ

ডেস্ক রিপোর্ট: যশোরের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে বিশেষজ্ঞ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

গত ২৭ জুলাই গুরুতর অসুস্থ হয়ে তিনি ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন। সেখানে অধ্যাপক এমএ রশিদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। হার্টে ৩টি রিং স্থাপন শেষে তিনি গতকাল বৃহস্পতিবার যশোরে ফেরেন। এরপর আজ সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

রুকুনউদ্দৌলাহর পিতা মরহুম মোকসেদ আলী। নওগাঁয় অগ্রজ আসফউদ্দৌলা’র কাছে শৈশব-কৈশর কাটিয়েছেন রুকুনউদ্দৌলাহ। নওগাঁ কেডি স্কুলে পড়ার সময় বেজে ওঠে মুক্তিযুদ্ধের দামামা।

সে সময় রুকুনউদ্দৌলাহ পরিবারের সঙ্গে ভারতে চলে যান। সেখানে শিলিগুড়িতে প্রশিক্ষণ শেষে ফ্রিডমফাইটার হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম ‘দৈনিক সংবাদ’ এর সঙ্গে জড়িত আছেন চার দশক ধরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!