বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ সেপ্টেম্বর ২০২৫, ১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গবিতে মশাল মিছিল

oppo_2

মোঃ নাহিদ সায়াদাত ফুয়াদ, গবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত ১টায় ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে এই মশাল মিছিল বের হয়।

এ সময় শিক্ষার্থীরা ‌‘বাকৃবি হামলা কেন, জবাব চাই’,
‘প্রশাসনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’,
‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ প্রভৃতি স্লোগান দেয়।

বিক্ষোভে অংশ নেয়া জ্যোতির্ময় কুন্ডু বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর টার্গেট করা হচ্ছে। হামলার মাধ্যমে আমাদের কণ্ঠরোধ করা যাবে না। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার জন্য হুমকি। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

প্রসঙ্গত, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন একদল ব্যক্তি। রোববার রাত পৌনে আটটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!