বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে মন্দিরের জমি দখল করে মার্কেট নির্মাণ, থানায় অভিযোগ

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে মন্দিরের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনার পর রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস মার্কেট নির্মাণের কাজ বন্ধ করে দেন।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণনগর গ্রামের মৃত এছাম উদ্দীন তরফদারের ছেলে সামছুর রহমান তরফদার (৫৫) কালিগঞ্জ থানা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তফসিলভুক্ত সম্পত্তিতে সার্বজনীন দামুদর মন্দিরের অনুকূলে ২০০০ সালের ২৯ আগস্ট ৫৫৩ নম্বর খতিয়ানে এসএ ১২৯৬ ও ১২৯৭ দাগে দানপত্রভুক্ত ৩ শতক জমি শ্যামল কুমার ঘোষ দান করেন। একইভাবে শ্যামল কুমারের নিকট থেকে তিনি ১৯৯৩ সালের ১৪ ডিসেম্বর ৫৩৩৫ নম্বর রেজিস্ট্রি কোবলামূলে আরও ৬ শতক জমি ক্রয় করেন।

সামছুর রহমান দাবি করেন, বৈধভাবে ক্রয়কৃত জমি হলেও স্থানীয় রওশন আলী কাগুচি (৫০), হাফিজুল গাজী (৩৫) ও আলী আকবর (৩৬) দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ ঘটনায় তিনি কালিগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা (নং-৪০৯/২৪) দায়ের করলে আদালত বিবাদীদের সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন।

তবে আদালতের নির্দেশ অমান্য করে গত ৫, ৬ ও ৭ সেপ্টেম্বর রওশন গং উক্ত জমিতে জোরপূর্বক মাটি কেটে পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেয় এবং সেখানে ইট, বালু ও খোয়া মজুদ করে। মন্দির কর্তৃপক্ষ ও ভুক্তভোগীরা বাঁধা দিলে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও শারীরিকভাবে আক্রমণের চেষ্টা চালায়। ঘটনাস্থলে রওশান কাগুজীর ভাই ইদ্রিস আলী কাগুজী, আব্দুস সাত্তার, রেজাউল ইসলামসহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী সামছুর রহমান সাংবাদিকদের বলেন, সবসময় আইন মেনে চলেছি বলেই আদালতের শরণাপন্ন হয়েছি। আদালত যখন স্থগিতাদেশ দিয়েছেন, তখনও যদি বিবাদীরা জমি দখলের চেষ্টা চালায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও সুরক্ষার দাবি জানাই।

অন্যদিকে মার্কেট নির্মাণকারী পক্ষ কৃষ্ণনগরের মৃত মনসুর আলী গাজীর ছেলে হাফিজুর ইসলাম দাবি করেন, আমরা মন্দিরের জায়গা দখল করিনি। ২০২২ সালের ২৩ নভেম্বর মৃত পাঁচকড়ি ঘোষের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি অমল ঘোষের নিকট থেকে ৬৭৯৫ নম্বর সাফ কবলামূলে আমিসহ ১৭ জন জমি ক্রয় করেছি এবং শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছি। এটি সম্পূর্ণ অপপ্রচার।

এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস মন্দিরের জমিতে চলমান মার্কেট নির্মাণের কাজ বন্ধ করে দেন। বর্তমানে ঘটনাস্থল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১০

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১১

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১২

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৪

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৫

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৬

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৭

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৮

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৯

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

২০
error: Content is protected !!