বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে জায়গা না পেয়ে হতাশ শ্রেয়াস আইয়ার

ডেস্ক রিপোর্ট: ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারের জায়গা হয়নি এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে। এই ক্রিকেটার অকপটে স্বীকার করেছেন, এশিয়া কাপের দলে সুযোগ না পাওয়াটা তাকে গভীরভাবে হতাশ করেছে।

চলতি আসরে নির্বাচকরা তরুণদের প্রতি আস্থা রেখেছেন। আর তাতে কপাল পুড়েছে আইয়ারের। এ নিয়ে হতাশ আইয়ার এক পডকাস্টে বলেন, ‘যখন জানেন আপনি দলে থাকার যোগ্য, এমনকি একাদশেও খেলার যোগ্য, অথচ বাদ পড়েন- তখন সেটা খুবই হতাশাজনক। নিঃসন্দেহে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়াটা আমাকে কষ্ট দিয়েছে। ’

তবে হতাশার মাঝেও দলকেই প্রাধান্য দিচ্ছেন আইয়ার। তিনি বলেন, ‘একই সময়ে যদি দেখি কোনো ক্রিকেটার ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে এবং সে কারণে জায়গা পেয়েছে, তাহলে তাকে সমর্থন করা ছাড়া ভিন্ন কিছু ভাবা যায় না। আসল ব্যাপার হলো দলের জয়। দল জিতলে সবার আনন্দ। ’

আইয়ারের বাদ পড়া নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। আইপিএলে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলতে বড় ভূমিকা ছিল তার। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের সাফল্যে অবদান রেখেছিলেন। কিন্তু এসব সত্ত্বেও নির্বাচকরা তাকে রাখেননি আসন্ন টুর্নামেন্টে।

এশিয়া কাপে জায়গা না পেলেও থেমে নেই আইয়ার। ঘরোয়া ক্রিকেট এবং কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে তৈরি রাখছেন ভবিষ্যতের সুযোগের জন্য। আইয়ার বলেন, ‘সুযোগ না পেলেও কাজ চালিয়ে যেতে হবে। শুধু যখন সবাই দেখছে তখন নয়, বরং যখন কেউ দেখছে না তখনও নিজের কাজ করে যেতে হবে। ’

ভারতের এশিয়া কাপ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), যশপ্রিত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা ও রিংকু সিং।

রিজার্ভ: প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সোয়াল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০