বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারের ভেতরেও মাহফুজ আলমকে হ*ত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে

ডেস্ক রিপোর্ট: সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা লেখেন।

তিনি লিখেছেন,
‘গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা ও অপদস্ত করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হবো। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি।

মাহফুজ আলমের উপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে তারাও ভুগবে। ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। মাহফুজ আলম গণঅভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে। কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই। আমরা দেখতে পাইছি ফ্যাসিবাদ বিরোধীতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরায়ে আনবে।

সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান।

মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয় নাই। কোনো শক্তবার্তা দেয় নাই। কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্যও কখনো করে নাই। সরকার ও উপদেষ্টা পরিষদের ভিতরেও মাহফুজ আলমকে অপদস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলা মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারে নামলেন জামায়াত কর্মীরা

তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

আন্দোলন স্থগিত করল ভারতের ‘ককরোচ পার্টি’

বেতনা নদীর ভাঙনে হুমকিতে নবনির্মিত গোবিন্দপুর–মাটিয়াডাঙ্গা সেতু

শৈলকুর বিলের পানি অপসারণে ঘের মালিকদের ৩ দিনের আল্টিমেটাম দিলেন চেয়ারম্যান আব্দুল আলিম

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

১০

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

১১

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

১২

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৩

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

১৪

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৫

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

১৭

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

১৮

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৯

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

২০
error: Content is protected !!