বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

ডেস্ক রিপোর্ট: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বৈমানিক ক্যাপ্টেন মুনতাসির রহমান পাসপোর্ট ছাড়াই জেদ্দায় ফ্লাইট পরিচালনা করেছেন। এতে তিনি সৌদি ইমিগ্রেশনে আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ নিয়ে জেদ্দা পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করে আটক করেন।

জানা গেছে, বুধবার সকালে বিমান কর্তৃপক্ষের হস্তক্ষেপে তাঁকে বিমানবন্দর থেকে হোটেলে স্থানান্তর করা হয়। পরে সন্ধ্যার ফ্লাইটে তাঁর পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বক্তব্য পাওয়া যায়নি। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাফিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

এর আগেও বিমানে এ ধরনের ঘটনা ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ফ্লাইট পরিচালনার সময় ক্যাপ্টেন ফজল মাহমুদ পাসপোর্ট ছাড়া দোহায় পৌঁছে সেখানে আটকে পড়েন। তাঁকে দোহা বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হয়নি এবং পরে তিনি অন্য একটি ফ্লাইটে দেশে ফেরেন।

এ ছাড়া চলতি বছরের ৩১ জানুয়ারি ক্যাপ্টেন এনাম মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করায় লন্ডনের হিথরো বিমানবন্দরে আটক হন। পরে তাঁকে টিকিট কেটে দেশে ফেরত পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!