বাংলাদেশ, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধুলিহরে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

মেহেদী হাসান শিমুল: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সংসদীয় আসন সাতক্ষীরা-২ এর সাংগঠনিক টিম প্রধান ড. মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমাতুল্লাহ পলাশ।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাড. নুরুল ইসলাম, প্রভাষক মোঃ আতাউর রহমান, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাতক্ষীরা জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম; কবির আহমেদ; সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাকদির আহসান রুবেল, দিছার উদ্দিন মনি, গোলাম মোস্তফা বাবু, শাহজান সিরাজ, আনারুল ইসলাম, মোঃ ফারুক হোসেন প্রমুখ।

সম্মেলনে ধুলিহর ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে ৫টি ওয়ার্ডের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সম্মেলনে প্রধান অতিথি বলেন, বিএনপি গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। তৃণমূলের নেতাকর্মীরাই আমাদের শক্তি। আজকের এই সম্মেলনের মাধ্যমে ধুলিহর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড নতুন উদ্যমে সাংগঠনিকভাবে আরও সুসংহত হবে। আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণ করব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় খামারীদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম, আগামী বছর যুক্ত হচ্ছে ৪ নতুন বই

বিপন্ন ‎বিলাই-নখা || ‎তারিক ইসলাম

তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের সম্পত্তি দখলের অভিযোগ

তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু

এসএসসির ফলাফল ঘোষণা ২০ জুলাই

কয়রায় প্রত্যাশীর মধু মেলা

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পাইকগাছায় গণপিটুনিতে নিহত ১, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? হবু পাত্র যিনি

১০

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

১১

একদিনে হাম ও উপস্বর্গে ৮ শিশুর মৃত্যু

১২

ফিলিপাইনে ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, ৩২ প্রাণহানি

১৩

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৫

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

১৬

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

১৭

সেই উপদেষ্টারা কে কোথায়

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

২০