বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২০ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আদালতের নির্দেশে ঢোল পিটিয়ে হাফিজুলকে জমি বুঝিয়ে দিল প্রশাসন

রিজাউল করিম: সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামে দীর্ঘদিনের বিরোধপূর্ণ ৮১ শতক জমি আদালতের নির্দেশে বাদী হাফিজুলকে বুঝিয়ে দিয়েছে প্রশাসন।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উকিল কমিশনের তত্ত্বাবধানে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তাকে তার জমি বুঝিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শওকত হোসেনের সন্তান আবুল হাসান, বাবুল হোসেন, নার্গিস পারভীন, নাজনীন আক্তার খুকু, নাহিদা পারভীন ও নাদিরা পারভীন—২০০৭ সালে দুটি খতিয়ানের ৬টি দাগে মোট ৮১ শতক জমি ক্রয় করেন। জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হয় ২০২০ সালে। তবে জমিটি বুঝে না পেয়ে দীর্ঘদিন আইনি লড়াই চালান হাফিজুল ও তার পরিবার।

আদালতের নির্দেশ বাস্তবায়নের বিষয়ে সাতক্ষীরার কলারোয়া থানার এসআই তপন কুমার বিশ্বাস জানান, আদালতের নির্দেশ বাস্তবায়ন করেছি। উকিল কমিশনের তত্ত্বাবধানে সার্ভেয়ার দিয়ে বাদী হাফিজুলকে তার প্রাপ্য জমি দখলে বুঝিয়ে দেওয়া হয়েছে।

জমি বুঝে পেয়ে বাদী হাফিজুল বলেন, দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর অবশেষে ন্যায়বিচার পেয়েছি। তবে আজ সকালে জমিতে গেলে আমাকে মারধরের চেষ্টা করা হয় এবং হুমকি দেওয়া হয়। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আদালত ও প্রশাসনের পাশে থাকার জন্য আমি কৃতজ্ঞ।

উকিল কমিশনার অ্যাডভোকেট মানির বিশ্বাস জানান, দেওয়ানী ২৬৮/২২ মামলার ডিক্রি অনুযায়ী জমি মাপজোক শেষে হাফিজুলকে তার প্রাপ্য জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ১২৪ মামলার বাদী পক্ষের ডিগ্রীকৃত জমি আদালতের নির্দেশে বুঝিয়ে দেওয়া হলো।

এ সময় ঢোল পিটিয়ে ঘোষণা করা হয় ‘কলারোয়া সহকারী জাজ আদালতের আদেশক্রমে এই জমি বাদী হাফিজুলকে বুঝিয়ে দেওয়া হলো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১০

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১১

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১২

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৩

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৪

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৫

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৬

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৭

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৮

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৯

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

২০
error: Content is protected !!