বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

র‌্যাংকিংয়ে ১৩৩ ধাপ লাফ সাইফের, শীর্ষ দশে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | আইসিসি প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। ব্যাটারদের তালিকায় সাইফ হাসান লাফিয়ে উঠেছেন ১৩৩ ধাপ, আর বোলারদের তালিকায় মোস্তাফিজুর রহমান জায়গা করে নিয়েছেন শীর্ষ দশে।

এশিয়া কাপের শুরুতে একাদশে জায়গা না পেলেও আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুযোগ পান সাইফ। সেই ম্যাচে ২৮ বলে ৩০ রান করেন তিনি। এরপর সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন এই ডানহাতি। ২ চার ও ৪ ছক্কায় ৪৫ বলে ৬১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন সাইফ।
দুই ম্যাচে ধারাবাহিক ব্যাটিংয়ের সুবাদে তিনি ১৩৩ ধাপ এগিয়ে ৪২৩ রেটিং নিয়ে উঠে এসেছেন ব্যাটারদের তালিকার ৮১তম স্থানে।

বাংলাদেশ অধিনায়ক লিটন দাস আফগানিস্তানের বিপক্ষে ৯ ও শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রান করলেও দুই ধাপ এগিয়ে ৫৫৪ রেটিং নিয়ে পৌঁছেছেন ৪০তম স্থানে।
তাওহিদ হৃদয় আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ২৬ রান। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৪টি চার ও ২টি ছক্কায় ৩৭ বলে ৫৮ রানের ইনিংসে। ফলে তিনি সাত ধাপ এগিয়ে ৫৫২ রেটিং নিয়ে জায়গা করে নিয়েছেন ৪১তম স্থানে।

এশিয়া কাপে এখন পর্যন্ত ৭ উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান। এর মধ্যে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সমান ৩টি করে মোট ৬ উইকেট নিয়েছেন তিনি। তার ধারাবাহিক সাফল্য প্রতিফলিত হয়েছে র‌্যাংকিংয়ে। ছয় ধাপ এগিয়ে ৬৬০ রেটিং নিয়ে নবম স্থানে উঠে এসেছেন ‘কাটার মাস্টার’।

বাংলাদেশি স্পিনার মাহেদি হাসান শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর ম্যাচে ২৫ রানে ২ উইকেট শিকার করে র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন। বর্তমানে তার রেটিং ৬২৯, অবস্থান ১৭তম।

অন্যদিকে, পেসার তানজিম হাসান সাকিবও দুই ধাপ এগিয়ে ৫২৬ রেটিং নিয়ে পৌঁছেছেন ৪০তম স্থানে।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ব্যাটিং, বোলিং এবং অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের তিন ক্রিকেটার—অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী ও হার্দিক পান্ডিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১০

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১১

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১৪

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৫

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৭

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৮

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৯

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

২০